রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

নির্বাচনে জয়ী হলে রংপুর সিটিতে কর্মসংস্থান সৃষ্টি করব : ডালিয়া

  • আপডেট সময় বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৪.১১ এএম
  • ৩২৭ বার পড়া হয়েছে

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে জয়ী হলে পরিকল্পিত উন্নয়নের পাশাপাশি নগরীর বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করার চেষ্টা করবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) নগরীর জমচওড়া, ময়না কুঠি, চওড়ার হাট এলাকায় গণসংযোগে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডালিয়া বলেন, সরকার দলীয় মেয়র না থাকায় রংপুর সিটিবাসী উন্নয়ন থেকে অনেক পিছিয়ে। এবার তাই নগরবাসী উন্নয়নের স্বার্থে এক জোট হয়েছেন নৌকা মার্কার জন্য।

তিনি আরও বলেন, গণসংযোগে গিয়ে নগরবাসীর ব্যাপক সাড়া পাচ্ছি। আমি আশাবাদী ২৭ ডিসেম্বর রংপুরবাসী বিপুল ভোটে জননেত্রী শেখ হাসিনার দেওয়া নৌকা মার্কাকে বিজয়ী করবেন।

গণসংযোগকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সহ-সভাপতি আবুল কাশেম, শামীম তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওবায়দুল হক ময়না, যুব ও ক্রীড়া সম্পাদক খায়রুল কবির চাঁদ, মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাশার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনি, হারাগাছ থানা আওয়ামী লীগের সভাপতি রেজাউল ইসলাম রেজাসহ স্থানীয় ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকেলে নগরীর তাজহাট, লালবাগ, দর্শনা ও ফতেহপুর এলাকায় গণসংযোগ করেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort