রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী সোনারগাঁয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন

নিজ ঘর থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবার বলছে ‘খুন’

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুন, ২০২২, ৬.০৪ এএম
  • ৩০০ বার পড়া হয়েছে

নিজ ঘর থেকে এক গৃহবধুর ঝুঁলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার বলছেন, হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে।
আড়াইহাজার উপজেলার দয়াকান্দা এলাকা থেকে সোমবার (১৩ জুন) দুপুরে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

নিহত নারীর নাম নুরজাহান (৩৫)। সে নুরজাহান দয়াকান্দা গ্রামের সুরুজ মিয়ার মেয়ে ও একই গ্রামের রফিক মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকে রফিক মিয়া পলাতক।

নিহত নুরজাহানের ভাই মো. ডালিম জানান, প্রায় ২০ বছর আগে পারিবারিকভাবে রফিকের সঙ্গে তার বোনের বিয়ে হয়। তাদের সংসারে ১৭ বছরের একটি ছেলেসন্তান আছে।

সম্প্রতি রফিক প্রতিবেশী এক বিবাহিত নারীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলেন। বিষয়টি জানতে পেরে নুরজাহান প্রতিবাদ করেন। এ নিয়ে রফিকের সঙ্গে তার প্রায়ই বাগবিতণ্ডা হতো। এমনকী মারধরও করতেন। রফিক আমার বোনকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে মরদেহ ঝুলিয়ে রেখে পালিয়ে গেছেন। আমরা তার বিচার চাই।’

এ ঘটনায় আড়াইহাজার থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হওলাদার বলেন, ওই নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort