রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

না.গঞ্জে ৪ ইয়াবা কারবারীর ১৫ বছরের কারাদন্ড

  • আপডেট সময় সোমবার, ১ আগস্ট, ২০২২, ৪.২৬ এএম
  • ৪১৬ বার পড়া হয়েছে

রূপগঞ্জ থেকে ২ লাখ ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪ আসামীকে ১৫ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতে রোববার (৩১ জুলাই) বিচারক বেগম সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় একজন আসামী উপস্থিত ছিলেন এবং তিনজন পলাতক ছিলেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- মো. মনির হোসেন মকদম ওরফে মানিক মিয়া ওরফে মনা, মোহাম্মদ হোসেন, আব্দুল খালেক ও মো. আরিফ। রায় ঘোষণার সময় মনির হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। দন্ডপ্রাপ্ত অপর তিন আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

রায়ের সত্যতা নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ২০১৮ সালের ৮ আগষ্ট রূপগঞ্জের র‌্যাংটার মাজার এলাকায় পূর্বাচল ৩০০ ফিট সড়কের দক্ষিন পাশে ওকল উদ্দিনের ভাতের হোটেলের রাস্তার উপর হতে দুই লাখ ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে আটক করে র‌্যাব। সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামীদের দোষী সাব্যস্ত করে ৪ আসামীকে ১৫ বছর করে সশ্রম কারাদন্ড, ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort