মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দৈনিক রুদ্র খবর ও রুদ্র টিভির সম্পাদক এম এইচ তালুকদার বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি অনুষ্ঠিত পুলিশ সুপারের কাছে সিদ্ধিরগঞ্জের প্রতারক জয়নাল আবেদীনের বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগ নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন নওগাঁ জেলা পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমে ডিজিটাল জরিমানা আদায়ের চুক্তি স্বাক্ষর সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা

না.গঞ্জে রেলওয়ের ভূমি আত্মসাতের প্রতিবাদে নাগরিক কমিটির মানববন্ধন

  • আপডেট সময় বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৩.৫৪ এএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে রেলওয়ের ভূমি আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে শহরের ১নং রেল গেটে এলাকয় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সংগঠনের সভাপতি এড. এবি সিদ্দিকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রফিউর রাব্বি, সহ সভাপতি সানোয়ার তালুকদার, বাসদ জেলা আহ্বায়ক নিখিল দাস, নাগরিক কমিটির সদস্য হাফিজুল ইসলাম, মরিয়ম কল্পনা, মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, শ্রমিক নেতা তাজুল ইসলাম, উক্ত এলাকার মন্দিরের সাধারণ সম্পাদক শান্তিরঞ্জন দে প্রমূখ।

অনুষ্ঠানে রফিউর রাব্বি বলেন, রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের কতিপয় ভূমিদস্যদের সাথে আতাত করে রেলওয়ের ভূমি আত্মসাতের প্রক্রিয়া চালিয়ে আসছে। ১নং রেলগেটের সাথে ৪৭ হাজার দুইশ বর্গফুট ভূমিটি দশবছর আগে রেলওয়ে কল্যাণ ট্রাস্ট সংগঠনের নামে বরাদ্দ নিয়ে মার্কেট তৈরী করে আত্মসাতের উদ্যোগ নিয়েছিল। তখন এর বিরুদ্ধে নারায়ণগঞ্জে নাগরিক আন্দোলন শুরু হলে, সে আন্দোলন দমাতে টিআরসেল, গুলি সহ বিভিন্ন ঘটনা এখানে ঘটেছে। আন্দোলন দমাতে ব্যর্থ হয়ে এক সময় রেল কর্তৃপক্ষ মার্কেট নির্মাণের প্রকল্প বন্ধের ঘোষণা দিয়েছিল। কিন্তু আজকে আবার রেল কর্তৃপক্ষ তথাকথিত সেই কল্যাণ ট্রাস্টের নামে মার্কেট তৈরী করে সে জায়গা আত্মসাতের উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, রাজউক দেশের বিভিন্ন জায়গায় জরিপ করে টেকসই উন্নয়নের জন্য নদীবন্দর সংলগ্ন ২১টি জেলায় নৌ—বন্দর, রেল—স্টেশন ও বাস—টার্মিনাল একই জায়গায় তৈরীর জন্য ডিটেল এরিয়া প্ল্যান (ড্যাপ) প্রনয়ণ করেছে। সে পরিকল্পনায় নারায়ণগঞ্জের এই নৌ—বন্দর, রেল—স্টেশনটি ও বাস—টার্মিনালটি রয়েছে। ড্যাপের এ পরিকল্পনা সরকারের স্টেটিজিক ট্যান্সপোর্ট প্ল্যান (এসটিপি) দ্বারাও অনুমোদিত। অথচ সরকারেরই একটি সংস্থা রেলওয়ে— তাদের কিছু অসাধু কর্মকর্তা স্থানীয় ভূমিদস্যুদের সাথে নিয়ে এই জমিতে মার্কেট তৈরী করে আত্মসাতের পায়তারা করছে। তিনি দ্রুত এ তৎপরতা বন্ধ করে এর সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণের দাবি জানান। তিনি বলেন, দ্রুত এ তৎপরতা বন্ধ না হলে উদ্ভুত পরিস্থিতির জন্য সরকারকেই দায়ি থাকতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort