মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দৈনিক রুদ্র খবর ও রুদ্র টিভির সম্পাদক এম এইচ তালুকদার বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি অনুষ্ঠিত পুলিশ সুপারের কাছে সিদ্ধিরগঞ্জের প্রতারক জয়নাল আবেদীনের বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগ নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন নওগাঁ জেলা পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমে ডিজিটাল জরিমানা আদায়ের চুক্তি স্বাক্ষর সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা

না.গঞ্জের আদালতে নতুন ৪ অতিরিক্ত জেলা ও দায়রা জজ

  • আপডেট সময় সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৩.২২ এএম
  • ২৫৭ বার পড়া হয়েছে

যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৪ বিচারককে পদোন্নতি দিয়ে নারায়ণগঞ্জ আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির নির্দেশক্রমে রোববার (২৫ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

পদোন্নতি প্রাপ্তরা হলো-ঢাকার যুগ্ম জেলা জজ (সংযুক্ত কর্মকর্তা বেগম উম্মে সরাবান তহুরা, ঢাকার যুগ্ম জেলা ও দায়রা জজ বেগম শাম্মী আখতার, নারায়ণগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. শাহাবুদ্দিন ও ঢাকার আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা মো. আমিনুল হক।

মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের (বিচার শাখা-১) সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভুঁইয়ার সই করা প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিসিয়াল সার্ভিসে কর্মরত এসব বিচার বিভাগীয় কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি পাওয়া বিচারকেরা এখন থেকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬ অনুযায়ী দ্বিতীয় গ্রেডে বেতন পাবেন।

একই সঙ্গে পদোন্নতিপ্রাপ্ত বিচারকদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বদলি করা হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর তাদের বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে অবিলম্বে যোগ দিতে বলা হয়েছে। তবে যারা ছুটি কিংবা প্রশিক্ষণে আছেন তারা প্রশিক্ষণ/ছুটি শেষে বদলির কর্মস্থলে যোগ দেবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort