শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাসিম ওসমান সেতুর কাজ শেষ পর্যায়ে, সেপ্টেম্বরে চালুর আশা

  • আপডেট সময় রবিবার, ২৪ জুলাই, ২০২২, ৩.৪০ এএম
  • ২৭৫ বার পড়া হয়েছে

শীতলক্ষ্যা নদীর পশ্চিমে নারায়ণগঞ্জ শহর ও পূর্ব পাড়ে বন্দর, এই দুই পাড়ের মানুষের সংযোগকারী নাসিম ওসমান সেতুর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। সেতুটি নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর উপজেলার মদনগঞ্জ এলাকার সঙ্গে সংযুক্ত করেছে। সবকিছু ঠিকঠাক চললে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই সেতুর কাজ সমাপ্ত করা সম্ভব হবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

জানা যায়, এক হাজার ২৩৫ মিটার দৈর্ঘ্যের এ সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৫৬ কোটি টাকা। মূল সেতুটির নির্মাণকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এর আগে ২০১৫ সালে বর্তমান সরকার শীতলক্ষ্যা সেতু তৈরির উদ্যোগ নেয়। একই বছরের ১৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সেতুর প্রকল্প পরিচালক সোয়েব আহমেদ জানান, মূল কাজ শেষে এখন সংযোগ সড়ক ও পূর্ব প্রান্তে টোল প্লাজা নির্মানের কাজ চলছে। লাইটিং ও অন্যান্য আনুষঙ্গিক কাজগুলো শেষ করা হচ্ছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে সেতুটির নির্মাণ কাজ শেষ করার ব্যাপারে আমরা আশাবাদী।

নারায়ণগঞ্জবাসী বলছেন, সেতুটি বাস্তবায়ন হলে নারায়ণগঞ্জ থেকে ঢাকা-চট্টগ্রাম-মুন্সিগঞ্জ ও সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। দক্ষিণাঞ্চলের মানুষ সেতুটি ব্যাবহার করে খুব দ্রুতই গন্তব্যে যেতে পারবেন।

সেতু কর্তৃপক্ষ জানায়, সেপ্টেম্বরে কাজ শেষ হলে দুয়েক মাসের মধ্যেই সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort