শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের

নাশকতার মামলায় আড়াইহাজার বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী`র হাজিরা

  • আপডেট সময় সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২, ৫.০১ এএম
  • ৫০৯ বার পড়া হয়েছে

২০১৮ সালে আড়াইহাজার থানা পুলিশের দায়েরকৃত একটি নাশকতার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন আড়াইহাজার উপজেলা বিএনপির আহ্বায়ক ইউসুফ আলী ভূঁইয়া ও সদস্য সচিব মো. জুয়েল আহম্মেদসহ বিএনপি’র অর্ধ শতাধিক নেতাকর্মী’র হাজিরা ।

রোববার দুপুরে ( ২৭ ফেব্রুয়ারি ) নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস’র আদালতে এ হাজিরা দিয়েছেন তারা। মামলা নং- ২০(১২)১৮।

হাজিরা শেষে আড়াইহাজার বিএনপির আহ্বায়ক ইউসুফ আলী ভূঁইয়া ও সদস্য সচিব জুয়েল আহম্মেদ বলেন, ২০১৮ সালে বর্তমান সরকার অবৈধ পন্থায় ক্ষমতায় টিকে থাকতে দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের নামে অসংখ্য মিথ্যা মামলা দায়ের করেছে।

 

তেমনি বেশ কিছু মিথ্যা মামলায় আমাদের নামেও দায়ের করেন । তারা আরও বলেন, আমাদের মতো এভাবে সারা দেশে অসংখ্য নির্দোষ বিএনপি নেতাকর্মী আদালতের বারান্দায় ঘুরছে।

 

তবে সেই দিন বেশি দূরে নেই যেদিন জনগণের দুর্বার প্রতিরোধের মুখে এই অবৈধ সরকারের পতন ঘটবে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।

এসময়ে মামলার আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. খোরশেদ আলম মোল্লা, যুগ্ম আহ্বায়ক এড. সিদ্দিকুর রহমান, বিএনপি নেতা এড. কামাল হোসেন। এছাড়াও নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ূন কবির উপস্থিত ছিলেন।

হাজিরা দিয়েছেন আড়াইহাজার উপজেলা বিএনপির আহ্বায়ক ইউসুফ আলী ভূঁইয়া, সদস্য সচিব জুয়েল আহম্মেদ, বিশনন্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গাজী মাসুদ, সদস্য সচিব খাজা মাইনুদ্দীন, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, শেখ ফরিদ উদ্দিন, শহিদুল্লাহ, লোকমান হোসেন, সদস্য আমজাদ হোসেন হানজালা, আসলাম মেম্বার, বিএনপি নেতা হাজী মজিবুর, আলীম হোসেন, মঞ্জুরুল হকসহ অঙ্গসংগঠনের অর্ধ শতাধিক নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort