মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের দোসর মোশারফ শ্রমিক আন্দোলনকে উসকে দিতে চলছে গোপন বৈঠক ও ফান্ডিং কুতুবপুরে রবীন্দ্রচন্দ্র মন্ডলের বিরুদ্ধে ছোট ভাই প্রদীপ চন্দ্র মন্ডলের পৈতৃক জমি দখলের অভিযোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দৈনিক রুদ্র খবর ও রুদ্র টিভির সম্পাদক এম এইচ তালুকদার বন্দরে টাঙ্গাইল মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির ক্লাস পার্টি অনুষ্ঠিত পুলিশ সুপারের কাছে সিদ্ধিরগঞ্জের প্রতারক জয়নাল আবেদীনের বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগ নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন নওগাঁ জেলা পুলিশের ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমে ডিজিটাল জরিমানা আদায়ের চুক্তি স্বাক্ষর সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা

নারায়ণগঞ্জে তিতাসের কার্যালয় ঘেরাও

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৬.১৩ এএম
  • ২৬৬ বার পড়া হয়েছে

নিরবিচ্ছিন্ন গ্যাসের সরবরাহের দাবিতে নারায়ণগঞ্জে তিতাস গ্যাস কোম্পানির আঞ্চলিক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন গ্রাহকরা।

‘আমরা নারায়ণগঞ্জবাসী’ নামে একটি সংগঠনের ডাকে সোমবার দুপুরে শহরের চাষাঢ়ায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আঞ্চলিক কার্যালয়ের সামনে নগরীর বিভিন্ন এলাকার শতাধিক গ্রাহক অবস্থান নেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, সকাল থেকে রাত ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় কোনো গ্যাস থাকে না। গভীর রাতে আসে আবার ভোরের আগেই চলে যায়। গ্যাস ঠিকমত না পেলেও গ্রাহকদের প্রতিমাসে বিল ঠিকই পরিশোধ করতে হচ্ছে।
বিক্ষোভ কর্মসূচিতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম বলেন, “কারো বাড়িতেই গ্যাস নাই। গ্যাস না থাকার কষ্ট কেবল ভুক্তভোগীরাই জানে। বাসায় গৃহিনীরা কষ্ট করে রান্নাবান্না করছে।”

বৃহৎ শিল্পগোষ্ঠীর সিন্ডিকেটের কারণে গ্যাস সংকট তৈরি হয়েছে দাবি করে তিনি আরও বলেন, “মানুষ গ্যাস পায় না কারণ, এই গ্যাস বসুন্ধরা, ফ্রেশের মতো বড় কয়েকটা কোম্পানির পেটে। কারণ গ্যাস না থাকলে আমরা সিলিন্ডার কিনবো, এলপিজি কিনবো; এই হলো তাদের মতলব।”

বক্তারা তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন এবং দ্রুত সময়ের মধ্যে জেলার সকল অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার দাবি জানান।
আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি নূরউদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সাংগঠনিক সম্পাদক কামরুল হক, সহ-সম্পাদক পপি রানী সরকার ও খোদেজা খানম নাসরিন।

নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ না পেলে এই আন্দোলন চলমান থাকবে এবং তা বৃহৎ আকার ধারণ করবে বলে জানান বক্তারা। প্রয়োজনে অবস্থান ধর্মঘটেরও হুঁশিয়ারি দেন তারা।

এর আগে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গত রোববার তিতাসের আঞ্চলিক মহা-ব্যবস্থাপকের কাছে স্মারকলিপি দিয়েছে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বন্দরে গ্যাসের দাবিতে উপজেলা পরিষদে মানববন্ধনও করেছেন স্থানীয়রা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort