বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেলিম ওসমানের উইজডমে বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি সিদ্ধিরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস সাখাওয়াতের সিদ্ধিরগঞ্জে বসতবাড়ি গুঁড়িয়ে গ্রেপ্তার ১, জামিনে অনেকে নওগাঁর নিয়ামতপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই কাঠের সো-মিল, নিঃস্ব মালিক নওগাঁর মান্দা উপজেলায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার মান্দায় পুলিশের বিশেষ অভিযান: ৪৮ লিটার চোলাই মদ তৈরির উপাদান উদ্ধার, গ্রেপ্তার ১ ফতুল্লায় পুলিশ হত্যায় গ্রেপ্তার ৬, সন্ত্রাসী ডেভিড গুলিবিদ্ধ বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের ফতুল্লায় আগুনে পদ্মা রেল সেতুর পিলার ক্ষতিগ্রস্ত, কমানো হয়েছে ট্রেনের গতি

নারায়ণগঞ্জে ২৭ যানবাহন জব্দ, ২৯ মামলায় লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ২.১০ পিএম
  • ১৩৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে যানজট নিরসনে সমন্বিত অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে শহরের চাষাঢ়া ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিভিন্ন অভিযোগে ২৯ যানবাহনের বিরুদ্ধে মামলা, ২৭ যানবাহন জব্দ করা হয়। এসময় এক লাখ ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম বলেন, শহরে যানজট নিরসনে সিটি করপোরেশনসহ কয়েকটি সংস্থার একাধিক সভা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী চাষাঢ়া এলাকায় কোনো বাস কাউন্টার থাকতে পারবে না। অবৈধ পার্কিং ও স্ট্যান্ড বন্ধে নো পার্কিং জোন করা হয়েছে।

তিনি আরও বলেন, অটোরিকশাগুলোকে লাইসেন্সের আওতায় নিয়ে আসা হচ্ছে। পাশাপাশি শহরে ট্রাকগুলো সকাল ৮টা থেকে রাত ৯ টা পর্যন্ত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শহরের যানজট নিরসনে আমাদের এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এসময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, সেনাবাহিনীর কর্মকর্তা মেজর আয়াজ ও নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort