রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

নান্দাইলে প্রার্থীর পক্ষে ভোট চান প্রিসাইডিং অফিসার!

  • আপডেট সময় শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪, ৪.১৮ এএম
  • ১৮৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহ-৮ আসনে (নান্দাইল) স্বতন্ত্র প্রার্থী সংসদ-সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিনের ঈগল প্রতীকের জনসভায় অংশগ্রহণসহ ঈগল প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন প্রিসাইডিং অফিসার শফিউদ্দিন মুকুল।

নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পাওয়া ব্যক্তি কোন প্রার্থীর পক্ষে ভোট চাওয়া বা জনসভায় অংশগ্রহণ করা সমোচিত নহে। তারপরেও কয়েকদিন পূর্বে স্বতন্ত্রপ্রার্থী ঈগল প্রতীকের জনসভায় প্রিসাইডিং অফিসার শফিউদ্দিন মুকুল অংশগ্রহণ করেন।

এ নিয়ে নৌকার সমর্থকদের মধ্যে চরম ক্ষোভ ও অভিজ্ঞ মহলে মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, শফিউদ্দিন মুকুল মুশুল্লী কলেজের প্রভাষক। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার আনোয়ারুল হোসেন খান চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে প্রিসাইডিং অফিসার হিসাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। ২৮ ডিসেম্বর শফিউদ্দিন মুকুল প্রিসাইডিং অফিসারের প্রশিক্ষণ গ্রহণ করেন। কিন্তু দায়িত্ব পাওয়ার পর ৩০ ডিসেম্বর স্বতন্ত্রপ্রার্থী ঈগল প্রতীকের পক্ষে প্রচারণায় জনসভায় অংশগ্রহণ করেন এবং তার অংশগ্রহণের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম নিজ ফেসবুক আইডিতে পোস্ট করেন।

এ বিষয়ে জানতে চাইলে শফিউদ্দিন মুকুল বলেন, আমি আগে থেকেই রাজনীতি করি। তবে নির্বাচনের দিন আমি নিরপেক্ষ ভূমিকা পালন করব।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল বলেন, প্রিসাইডিংয়ের দায়িত্ব পাওয়ার পর কোনো ব্যক্তি যে কোনো ধরনের নির্বাচনি প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করতে পারে না। বিষয়টি আমি দেখছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort