রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

নানকের খোঁজে মৌলভীবাজার সীমান্ত এলাকায় তল্লাশি

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১.৫৪ এএম
  • ১৪৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্ত দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক ভারতে পালিয়ে যাচ্ছেন এমন সংবাদে জুড়ী উপজেলাজুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে স্থানীয় জনতা, পুলিশ ও শিক্ষার্থীরা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হতে শুরু করে তিনি (জাহাঙ্গীর কবির নানক) জুড়ী শহরের একটি বাসায় অবস্থান করছেন। সেখান থেকে তিনি ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। এরপরই তল্লাশি অভিযানে নামে পুলিশ। এ সময় স্থানীয় হাজারো জনতা সীমান্ত এলাকায় অবস্থান করতে শুরু করেন।

স্থানীয়রা বলেন, দুপুরে আমরা খবর পাই জুড়ী শহরের গরুর বাজার এলাকার ‘ঢাকা ইলেকট্রনিক্স’-এর মালিক সাজিদের বাসায় অবস্থান করছেন জাহাঙ্গীর কবির নানক। এই সংবাদ প্রচার হওয়ার পর আমরা সেখানে খোঁজ নিই। পুলিশও তল্লাশি চালায় কিন্তু তাকে পাওয়া যায়নি।

বিকেল সাড়ে ৫টার দিকে জুড়ীর ফুলতলা ইউনিয়নের বটুলি সীমান্ত এলাকায় পুলিশ এবং স্থানীয় জনতা অবস্থান করে তল্লাশি করছে। তবে এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। অভিযানে উপস্থিত আছেন মৌলভীবাজারের পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন।

এ বিষয়ে জানতে চাইলে বাসার মালিক সাজিদ জানান, তার বাসায় যিনি আসছেন তিনি জাহাঙ্গীর কবির নানক নন। তিনি সাজিদের মামা শ্বশুর। উনার নাম জাহাঙ্গীর হওয়ায় মানুষের মাঝে ভুল বার্তা ছড়িয়ে পড়েছে।

মৌলভীবাজারের পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাকে খুঁজে পেলে আপনি জানতে পারতেন। যেহেতু খুঁজে পাওয়া যায়নি তাই খবরটি বলা যায় ভুয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort