রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

নাটোরে সম্মেলনকে কেন্দ্র করে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ

  • আপডেট সময় রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২, ৪.৪১ এএম
  • ৪৫৭ বার পড়া হয়েছে

নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নাটোর সার্কিট হাউসের সামনে এ ঘটনা ঘটে।

এতে উভয় গ্রুপের অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে কেন্দ্রীয় নেতারা সার্কিট হাউসে আসতে থাকেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান গ্রুপের নেতাকর্মীরা সার্কিট হাউসে অবস্থান নেন। পরে সন্ধ্যা ৬টার দিকে নাটোর সার্কিট হাউসে অবস্থান নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে নাটোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু, আওয়ামী লীগ নেতা মশিউর রহমানসহ দুই গ্রুপের অন্তত সাতজন আহত হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান জানান, জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে বাধে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘ আট বছর পর আগামীকাল রোববার (২০ ফেব্রুয়ারি) নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। এ সম্মেলনে সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। সভাপতি পদে প্রার্থীরা হলেন- বর্তমান সভাপতি আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি আবুল কালাম আজাদ এবং অপর সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। আর সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন- বর্তমান সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান এবং বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন। নাটোরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort