বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেলিম ওসমানের উইজডমে বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি সিদ্ধিরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস সাখাওয়াতের সিদ্ধিরগঞ্জে বসতবাড়ি গুঁড়িয়ে গ্রেপ্তার ১, জামিনে অনেকে নওগাঁর নিয়ামতপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই কাঠের সো-মিল, নিঃস্ব মালিক নওগাঁর মান্দা উপজেলায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার মান্দায় পুলিশের বিশেষ অভিযান: ৪৮ লিটার চোলাই মদ তৈরির উপাদান উদ্ধার, গ্রেপ্তার ১ ফতুল্লায় পুলিশ হত্যায় গ্রেপ্তার ৬, সন্ত্রাসী ডেভিড গুলিবিদ্ধ বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের ফতুল্লায় আগুনে পদ্মা রেল সেতুর পিলার ক্ষতিগ্রস্ত, কমানো হয়েছে ট্রেনের গতি

না’গঞ্জ ডিসি অফিসের সামনে শেখ মুজিবের ভাস্কর্য ভাংচুর

  • আপডেট সময় শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৯.৫৯ এএম
  • ১৪৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে দেয়া হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর নেতৃবৃন্দ।

একই সময় জেলা প্রশাসক প্রাঙ্গনে থাকা শেখ মুজিবর রহমানের প্রতিকৃতি কালো কালি দিয়ে ঢেকে দেয়া হয়। বিষয়টি স্বীকার করেছেন জাসাস এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আনিসুল ইসলাম সানি।

এই বিষয়ে আনিসুল ইসলাম সানি বলেন, সারাদেশেই শেখ মুজিবর রহমানের ভাস্কর্য অপসারণ করা হয়েছে। নারায়ণগঞ্জে ছাত্র জনতা বিভিন্ন স্থানে ভাস্কর্য ভেঙ্গে দিয়েছে। কিন্তু জেলা প্রশাসক কার্যালয়ে শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ঢেকে রাখা হয়েছিলো।

আমরা গত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে আমি এই ভাস্কর্য অপসারণ করার আল্টিমেটাম দিয়েছিলাম। তবুও তারা অপসারণ করে নাই। সেই কারনে আজকে আমাদের নেতাকর্মীরা ভাস্কর্য ভেঙ্গে দিয়েছে।

তিনি আরও বলেন, আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদের আশ্বস্ত করেছিলো পর্যায়ক্রমে দেখবে। কিন্তু প্রায় ১৫ দিন অতিবাহিত হলেও তারা সেটা করেনি। আজকে ভাস্কর্য ভাঙ্গার পাশাপশি শেখ মুজিবের প্রতিকৃতি কালো কালি দিয়ে ঢেকে দিয়েছি।

শুধু জেলা প্রশাসক কার্যালয় না, আরও কয়েকটা জায়গায় এখনো মূর্তি আছে সেগুলোও আমরা ভেঙ্গে দিবো।

এই বিষয়ে জেলা প্রশাসক মাহমুদুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি তা রিসিভ করেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort