শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ধুনটে ভোটযুদ্ধে স্বামী-স্ত্রী

  • আপডেট সময় সোমবার, ৮ নভেম্বর, ২০২১, ৪.৩৮ এএম
  • ৫৫৪ বার পড়া হয়েছে

বগুড়ার ধুনট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ভোটযুদ্ধে নেমেছেন সাহেদ আলী ও তার স্ত্রী নাজমা খাতুন। এ নিয়ে ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

নির্বাচন অফিস সূত্র জানায়, ২৮ নভেম্বর অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে শাহজামাল, আবুল কাসেম, শাহেদ আলী ও তার স্ত্রী নাজমা খাতুন চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বামী-স্ত্রী দুজনই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন।

তফসিল অনুযায়ী, ৪ নভেম্বর যাচাই-বাছাই শেষে নাজমা খাতুনের মনোনয়ন বৈধ ঘোষণা করলেও স্বামী সাহেদ আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা না করেন রিটার্নিং কর্মকর্তা। তবে সাহেদ আলী এ বিষয়ে বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আপিল আবেদন করেছেন। সোমবার (৮ নভেম্বর) সাহেদ আলীর আপিল আবেদনের শুনানি হবে।

চালাপাড়া গ্রামের ভোটার মোকবুল হোসেন বলেন, স্বামী-স্ত্রী সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছেন। কাকে ছেড়ে কাকে ভোট দেব। প্রার্থীদের চেয়ে আমরাই বেশি চিন্তায় পড়েছি।

একই গ্রামের ভোটার আনিছা খাতুন বলেন, স্বামী-স্ত্রী দুজনই আমাদের বাড়িতে ভোট চাইতে এসেছিলেন। কাউকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিইনি। যোগ্য প্রার্থী দেখেই এবার ভোট দেব।

নির্বাচন নিয়ে সাহেদ আলী বলেন, কোনো কারণে আমার মনোনয়নপত্র বাতিল হলে সে ক্ষেত্রে স্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করবে। আপিল আবেদনে আমার প্রার্থিতা বৈধ হবে বলে আশা করছি। এখন দুজনই মাঠে আছি।

এ বিষয়ে নাজমা খাতুন বলেন, প্রার্থী যখন হয়েছি, প্রচারণা চালিয়ে যাচ্ছি। দেখি জনগণ কী রায় দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort