রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান: দুই যুবদল নেতাকে নোটিশ

  • আপডেট সময় বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১১.২৯ এএম
  • ১১৯ বার পড়া হয়েছে

ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে বিরূপ মন্তব্য ও অবস্থান নেওয়ার অভিযোগে সোনারগাঁও থানা যুবদলের আহ্বায়ক শহীদুর রহমান স্বপন ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহীদুল ইসলাম কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে নোটিশ প্রেরণ করেন সংগঠনের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া।

নোটিশে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সোনারগাঁও থানা যুবদলের আহ্বায়ক শহীদুর রহমান স্বপন ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহীদুল ইসলামের বিরুদ্ধে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে জনসম্মুখে বিরুদ্ধাচারণের অভিযোগ কেন্দ্রীয় কমিটির দৃষ্টিগোচর হয়েছে।

কেন্দ্রীয় যুবদল মনে করছে, এ ধরনের বক্তব্য ও আচরণ সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী। এ কারণে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। দুই নেতাকে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন-এর সম্মুখে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort