শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

দ্বিতীয় স্ত্রী রেখে অন্যের স্ত্রীকে নিয়ে উধাও ছাত্রলীগ নেতা

  • আপডেট সময় সোমবার, ১৫ নভেম্বর, ২০২১, ৫.০৩ এএম
  • ৫৮৩ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জের শ্রীনগরে দুই বিয়ের পর অন্যের স্ত্রীকে নিয়ে পালিয়েছেন জেলা ছাত্রলীগের নেতা রুবেল ইসলাম জয়। গত ১১ নভেম্বর শ্রীনগর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চলাকালে তিনি দুই সন্তানের জননীকে নিয়ে উধাও হন। এ ঘটনায় নারীর স্বামী বাদী হয়ে রোববার (১৪ নভেম্বর) শ্রীনগর থানায় অভিযোগ করেছেন।

রুবেল ইসলাম জয় (৩০) মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সহসম্পাদক ও শ্রীনগর উপজেলার কোলাপাড়া গ্রামের গাবতলা এলাকার বাবু মিয়ার ছেলে।

 

স্থানীয়রা জানান, রুবেল ইসলাম জয় একই এলাকার ওই গৃহবধূর (২৭) সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন। গত ১১ নভেম্বর ইউপি নির্বাচনের দিন সবাই ব্যস্ত থাকায় গৃহবধূকে নিয়ে পালিয়ে যান। জয় এর আগেও দুটি বিয়ে করেন। প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। ওই সংসারে তার এক সন্তান রয়েছে।

স্থানীয়রা আরও জানান, রুবেল ইসলাম এলাকায় ইয়াবা সেবনকারী হিসেবে পরিচিত। এর আগে তার ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে তিনি বিদেশ চলে যান।

গৃহবধূর স্বামী অভিযোগ করেন, তার স্ত্রী রুবেলের সঙ্গে পালিয়ে যাওয়ার সময় আড়াই ভরি স্বর্ণালংকার ও দুই লাখ টাকা নিয়ে গেছেন। বিষয়টি রুবেলের বড় ভাই নুর মোহাম্মদকে জানালে তিনি আমার স্ত্রীকে তার ভাইয়ের কাছ থেকে উদ্ধার করে স্বর্ণালংকার ও টাকাসহ ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে থানায় অভিযোগ করতে নিষেধ করেন। কিন্তু পরে তিনি তালবাহানা শুরু করেন।

এ ব্যাপারে রুবেল ইসলাম জয়ের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort