শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

দেহে একবিন্দু রক্ত থাকা পর্যন্ত বাবা হত্যার বিচার চাইবো: ডরিন

  • আপডেট সময় শনিবার, ২৫ মে, ২০২৪, ৮.২৯ এএম
  • ৪২৪ বার পড়া হয়েছে

নিহত ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেছেন, ‌‘আজ যে জায়গায় আমি কথা বলছি, একই স্থানে আমার বাবা অনেক প্রোগ্রাম করেছেন। আজ সবাই আছেন, শুধু দেখছি আমার বাবা নেই। আপানারা যারা আজ এখানে এসেছেন তারা কেউ ভেঙে পড়বেন না। আমরা এখানে বিচার চাইতে এসেছি। দেহে একবিন্দু রক্ত থাকা পর্যন্ত বাবা হত্যার বিচার চাইবো।’

শুক্রবার (২৪ মে) বিকেল ৪টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। ঘণ্টাব্যাপী এই কর্মসূচির আয়োজন করে নিহত সংসদ সদস্য আনোয়ারুলের নিশ্চিন্তপুর গ্রামবাসী।

ডরিন বলেন, কী অপরাধ করেছে আমার বাবা? পরিবারকে ঠিকমতো সময় দেননি তিনি। আজ তার এই করুন পরিণতি হলো। শ্বাসরোধ করে হত্যার পর তার মরদেহ টুকরো টুকরো করা হয়েছে।

 

সাংবাদিকদের ডরিন বলেন, আজ অনেক সাংবাদিক ভাইয়েরা নিউজ করছেন। তিনি (বাবা) এই ব্যবসা করতেন, ওই ব্যবসা করতেন। আপনারা কী জানেন, একটা সময়ে তিনি কেন ভারতে থাকতেন? ২০০১ থেকে ২০০৬ সাল চার দলীয় জোটের সময় তাকে মারার পরিকল্পনা করেছিল। কিন্তু, তখন তার হায়াত ছিল বলে আল্লাহ বাঁচিয়েছেন। জীবন বাঁচানোর জন্য তিনি ভারতে ১৪ বছর থেকেছেন। অনেকে আশ্রয় দিয়েছেন। তার নামে যে মামলার কথা বলা হচ্ছে, সেগুলোতে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন। আপনারা খোঁজ নিয়ে দেখবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছে সে সম্পর্কে এমপি কন্যা বলেন, তিনি (প্রধানমন্ত্রী) আমাকে আশ্বস্ত করেছেন। তিনি আমাকে ধৈর্য ধরার কথা বলেছেন।

মানববন্ধনে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম বলেন, কালীগঞ্জ থেকে যে ফুল ঝরে গেছে, সেই ফুল আর ফুটবে না। যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

সংসদ সদস্য আনোয়ারুলের বাল্য বন্ধু গোলাম রসুল বলেন, তিনি (আনোয়ারুল) মানুষের দোয়ারে দোয়ারে নিজে গিয়ে সেবা দিয়েছেন। তাকে এভাবে হত্যা করা হলো। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, এই (আনোয়ারুল) পরিবারের মাথার ওপর থেকে আপনার হাত ফিরিয়ে নিবেন না।

মানববন্ধনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শিবলী নোমানী, ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort