রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

দেশ আক্রান্ত হলে প্রতিহত করব: সেনাপ্রধান

  • আপডেট সময় রবিবার, ১৬ জুন, ২০২৪, ৪.১৪ এএম
  • ১৭০ বার পড়া হয়েছে

দেশ বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হলে সেটা প্রতিহত করা হবে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আমাদের দেশে যদি বহিঃশত্রু আক্রমণ করে, সেটা আমরা প্রতিহত করব। আমরা সেনাবাহিনী প্রস্তুত আছি, এর চেয়ে লেভেল (অবস্থা) অন্যদিকে গেলে সমুচিত ব্যবস্থা নেবো।’

সেনাপ্রধান আরও বলেন, ‘বর্ডার ভায়োলেশন (লঙ্ঘন) হচ্ছে, তার জন্য বর্ডার গার্ড, কোস্ট গার্ড আছে, তারা বিষয়টা তদারকি করছে।’

আজ শনিবার (১৫ জুন) দুপুরে শরীয়তপুরের জাজিরায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে শেখ রাসেল সেনানিবাসে একটি ব্রিগেড সিগন্যাল কোম্পানির পতাকা উত্তোলন শেষে সেনাপ্রধান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেখানে সাংবাদিকরা তাকে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে উত্তেজনা নিয়ে প্রশ্ন করলে তিনি এ সব মন্তব্য করেন।

সম্প্রতি বেশ কয়েক দফায় টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপে আসা-যাওয়া করা ট্রলার লক্ষ্য করে মিয়ারমার সীমান্ত থেকে গুলি করা হয়েছে। এ প্রেক্ষাপটে সেন্টমার্টিনের সঙ্গে কয়েকদিন নৌ-চলাচল বন্ধ থাকে।

সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। সেই কাজে সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত আছে।’

পতাকা উত্তোলন অনুষ্ঠানে সেনাপ্রধান তাঁর বক্তব্যে নতুন ইউনিটের সকল সদস্যদের অভিনন্দন জানান। এ সময় তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বীর শহীদদের, যাদের আত্মত্যাগে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। পরে সেনাপ্রধান শেখ রাসেল সেনানিবাস চত্বরে একটি চারা রোপণ করেন।

এ সময় লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম, শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ, পুলিশ সুপার মাহবুবুল আলমসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort