বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের

দেশকে এগিয়ে নিতে বেকারমুক্ত সমাজ গড়তে হবে : চরমোনাই পীর

  • আপডেট সময় বুধবার, ৯ মার্চ, ২০২২, ৪.০৭ এএম
  • ৩১৬ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব আজ হুমকির মুখে। যে কোন সময় আমরা শতভাগ পরাধীনতার শিকলে আবদ্ধ হয়ে যাবো।

 

স্বাধীনতার প্রকৃত রূপ জনগণের কাছে পৌঁছে দিতে ইসলামী যুব আন্দোলন এর সকল কর্মীকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। দেশকে সামনে এগিয়ে নিতে হলে বেকারমুক্ত সমাজ গড়তে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ প্রায় ৬০% যুবক বেকার।

 

যার দরুণ আজ তারা অপরাধের সাথে জড়িত। সরকারের কাছে অনুরোধ রইলো, অতিদ্রুত বেকারমুক্ত সমাজ গড়তে ঘুষ ও দুর্নীতিমুক্ত সরকার ব্যবস্থা করুন। আদর্শ সমাজ গড়তে সমাজের সকল স্তরে রাসুলে আকরাম (স.) এর আদর্শ ছড়িয়ে দিতে হবে।

মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে ফতুল্লার ভূইগড় এলাকায় ফোরস্টার কমিউনিটি সেন্টারে ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাধারণ সম্পাদক মামুনুর রশীদের সঞ্চালনায় ও সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি বক্তব্যে আরো বলেন, বর্তমানে দুর্নীতি এক মহামারী আকার ধারণ করেছে। এর কারণ হলো সমাজে আইনের শাসন না থাকা। তাই দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য অতিদ্রুত আইনের শাসন প্রতিষ্ঠা করার জোর দাবি জানান তিনি।

সভাপতি তার বক্তব্যে বলেন, যুব সমাজ হলো দেশ ও জাতির ভবিষ্যত। আমরা যুব সমাজকে আদর্শবান যুবক হিসেবে তৈরী করার জন্য কাজ করে যাচ্ছি। আমাদের মূল টার্গেট হলো পথ হারা যুবকদেরকে আলোর পথে ডাকা।

 

এতে আমাদের অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করতে হবে। আমি সেই ত্যাগ ও কষ্ট স্বীকার করার জন্য সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানাই এবং আগামী ৩১ মার্চ মহা সমাবেশ সফল করার জন্য সকলেক আহ্বান জানান।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি হযরত মাওলানা আনোয়ার হোসাইন জিহাদী, বামুক নারায়ণগঞ্জ জেলা শাখার ছদর মাওলানা মজিবর রহমান, ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল হান্নান। ইসলামী শ্রমিক আন্দোলন, জাতীয় শিক্ষক ফোরাম, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের এর নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort