রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

দলীয় পদ হারালেন প্রশ্নফাঁসে জড়িত ভাইস চেয়ারম্যান রুপা

  • আপডেট সময় সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২, ৩.৫৩ এএম
  • ৪৮৮ বার পড়া হয়েছে

জেলা আওয়ামী লীগের পদ হারালেন প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে গ্রেফতার বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরিন রুপা। রোববার (২৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের কথা জানিয়েছে বগুড়া জেলা আওয়ামী লীগ।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতি চক্রের সঙ্গে মাহবুবা নাসরিনের সংশ্লিষ্টতা এবং গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর জেলা আওয়ামী লীগের দৃষ্টিগোচর হয়েছে।

এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তার কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই তাকে দল থেকে অব্যাহতি প্রদান করা হলো।

রুপাকে দলীয় পদ থেকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, রুপা জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য পদে ছিলেন। তাকে সেই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, রুপা দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য পদে রয়েছেন। সেই পদ থেকে থেকে অব্যাহতি দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট কমিটির। উপজেলা কমিটি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠালে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ভাইস চেয়ারম্যান রুপা দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ভূঁইপুর গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীর ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।

২০১৮ সালে তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। পরে তিনি পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। জনপ্রতিনিধি হলেও অধিকাংশ সময় রাজধানীতেই অবস্থান করতেন রুপা।

গত শুক্রবার (২১ জানুয়ারি) ঢাকা থেকেই তাকে গ্রেফতার করে ডিবি। তার বিরুদ্ধে প্রতিরক্ষা মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ের অধীন ‘অডিটর’ নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

ডিবি বলছে, মাহবুবার সঙ্গে মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ের (সিজিএ) বরখাস্ত হওয়া কর্মকর্তা মাহমুদুল হাসানও জড়িত রয়েছেন। এই চক্রের মোট ১০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীও রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort