রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

তেঁতুলিয়ায় টিউলিপ বাগান দেখে অভিভূত মির্জা ফখরুল

  • আপডেট সময় রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২, ৪.০০ এএম
  • ৪৬১ বার পড়া হয়েছে

দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টিউলিপ ফুলের চাষ হয়েছে। সপরিবারে সেই টিউলিপ বাগান ঘুরে দেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের শারিয়ালজোত ও দর্জিপাড়া গ্রামে ৮ নারীর টিউলিপ ফুলের বাগানে স্ত্রী-মেয়েসহ পরিবার নিয়ে ঘুরতে যান তিনি। এ সময় চাষিরা তাকে টিউলিপ ফুল দিয়ে বরণ করে নেন।

পরে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) তেঁতুলিয়া মহানন্দা কটেজে দুপুরের খাবার খেয়ে বাংলাবান্ধা জিরোপয়েন্ট বন্দরে ভ্রমণ করেন মির্জা ফখরুল। মহানন্দ কটেজের ভেতরেও গড়ে ওঠা টিউলিপ বাগানও পরিদর্শন করেন তিনি।

 

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি কোনো রাজনৈতিক কাজে আসিনি। এটা আমার একান্তই পারিবারিক ভ্রমণ। টিউলিপ চাষের খবর শুনেছি বিভিন্ন গণমাধ্যমে। টিউলিপের সৌন্দর্য দেখে অভিভূত। ঠান্ডার দেশের টিউলিপ তেঁতুলিয়ার ক্ষুদ্র চাষিরা চাষ করেছেন এটা সত্যি গৌরবের ব্যাপার।

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক সাহাদাত হোসেন রঞ্জু ও যুবদলের যুগ্ম আহ্বায়ক সামিউল করিমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে,পল্লী সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসপি) অর্থায়নে এবং ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) সহযোগিতায় প্রথমবারের মতো খামার পর্যায়ে পরীক্ষামূলকভাবে তেঁতুলিয়ায় টিউলিপ ফুল চাষ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort