শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর

তিন শিশুর চুল কাটার ঘটনায় মেয়রের বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩, ৩.৪১ এএম
  • ২২৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় চুরির অপবাদে ৯ থেকে ১০ বছর বয়সের ৩ শিশুকে হাত বেঁধে মাথার চুল কেটে নির্যাতন করার ঘটনায় গোপালদী পৌরসভার মেয়র আব্দুল হালিম সিকদারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলায় আসামিরা হলেন- গোপালদী পৌরসভার মেয়র আব্দুল হালিম সিকদার, উৎপল শীল, দ্বীপক শীল ও ফারুক।

ইতিমধ্যে, উৎপল শীল ও দ্বীপক শীলকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে, মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) নির্যাতিতা শিশু তাউছিফের বাবা রামচন্দ্রী এলাকার জজ মিয়ার ছেলে রমজান বাদী হয়ে শিশু আইনে মামলাটি করেন। মামলা নং-১৭ (২) ২৩ইং।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৬ ফেব্রুয়ারী সকাল সোয়া ৮টার দিকে মেয়র আব্দুল হালিম সিকদারের বাড়ির পেছনে মেশিনের যত্রাংশ রাখা ছিল। এই পথে যাওয়ার সময় তিন শিশু কিছু যত্রাংশ খুলে হাতে নেয়। পরে তাদের আটক করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেয়র নির্দেশ দেয় তাদেরকে রামচন্দ্রী বাজারে নিয়ে যেতে। পরে তিন শিশুকে রশি দিয়ে বেঁধে স্থানীয় রামচন্দ্রী বাজারে অবস্থিত উৎপলের সেলুনে নিয়ে যাওয়া হয়। এসময় তাদের বেধরক মারপিট করে বেঁধে রাখা হয়। এসময় মেয়র নিজে ওই সেলুনে বসেই সেইভ করছিলেন।

এক পর্যায়ে অতিউৎসাহিত হয়ে তিনশিশুর চুল এলোমেলোভাবে কেটে দেওয়া হয়। খবর পেয়ে নির্যাতিতা শিশুদের পরিবারের লোকজন রামচন্দ্রী বাজারে গিয়ে তাদের বাধা অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যে মামলার দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort