রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ঢাকায় বসে সরকারের ব্যর্থতা খুঁজছেন ফখরুল: তথ্যমন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ৪.২৮ এএম
  • ৩৭৩ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। পঞ্চগড়ের অসহায় মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি।

রোববার দুপুরে বোদা উপজেলায় ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সম্প্রতি বোদা উপজেলার আউলিয়া ঘাটে নৌকাডুবিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের মাঝে আওয়ামী লীগের পক্ষ থেকে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

ড. হাছান মাহমুদ আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়ি ঘটনাস্থল থেকে ৫০ কিলোমিটার দূরে অথচ তিনি এখনো ঘটনাস্থলে আসেননি। ঢাকায় বসে সরকারের ব্যর্থতা খুঁজছেন। আমরা এসেছি, আমাদের পর তিনি আসবেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতির পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হয়।

রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেন, আওয়ামী লীগ কখনো মানুষকে বিপদে ঠেলে দেয় না। আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছি এবং শেষ মুহূর্ত পর্যন্ত থাকব। ঘটনার পর থেকে সব ধরনের মানবিক সহায়তা দিয়ে আসছে সরকার। তিনি আরও বলেন, এ অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের দাবি করতোয়ার আউলিয়ার ঘাটে সেতু নির্মাণ করা হবে। আগামী বছরের জানুয়ারির মধ্যে এ সেতুর কাজ শুরু হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort