সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন

ডেঙ্গুতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ১০.৩৬ এএম
  • ২৩১ বার পড়া হয়েছে

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রুমা বিশ্বাস (২৬) নামের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রুমা বিশ্বাস রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের নতুন ঘুরঘুরিয়া গ্রামের রমেশ বিশ্বাসের মেয়ে ও একই ইউনিয়নের পারুলিয়া গ্রামের লিটন ঘোষের স্ত্রী।

 

লিটন ঘোষ বলেন, আমার স্ত্রী নয় মাসের অন্তঃসত্ত্বা। রোববার (২৩ জুলাই) রাজবাড়ীর আরোগ্য ক্লিনিকে পরীক্ষা করা হলে তার ডেঙ্গু পজিটিভ আসে। অন্তঃসত্ত্বা হওয়ায় বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার বিকেলে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার বিকেলে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। সেইসঙ্গে গর্ভের সন্তানেরও মৃত্যু হয়েছে।

এদিকে, জেলা সিভিল সার্জন দপ্তরের তথ্যমতে, রাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে ১৮ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর হাসপাতালে ১১ জন চিকিৎসাধীন রয়েছেন। বাকি সাতজন অন্য তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে ২৬ জুলাই (বুধবার) পর্যন্ত ডেঙ্গুতে ২০৫ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৭৫ জন সুস্থ হয়েছেন। বাকি ৩০ জন চিকিৎসাধীন রয়েছেন।

রাজবাড়ীর জেলা সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন বলেন, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে নতুন করে ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গুর ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

 

রুমা বিশ্বাসের বিষয়ে জানতে চাইলে বলেন, যেহেতু তিনি (রুমা বিশ্বাস) ফরিদপুরে মারা গেছেন তাই সেই তথ্য তারা রেকর্ড করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort