
প্রীতম সরকার: উপজেলার আজিমনগর ইউনিয়নের জাঙ্গালপাশা গ্রামে এই চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গতরাত আনুমানিক ২ টা ৩০ মিনিট এর সময় অটো গ্যারেজের ডোয়ার ওয়াল ভেঙ্গে প্রায় ১৫-২০ জনের একদল চোর গ্যারেজ মালিক আবুল মীর ( ৩৩),কে বেঁধে বেদম প্রহার করে অটো মালিকরা হলেন উজ্জ্বল তালুকদার (৪০) পিং মাজেদ তালুকদার, রনি মিয়া (৩৫) পিং মৃত টুকু মিয়া, শাহ আলম মীর( ৫০)পিং সেকেন্দার আলী মীর, মামুন মীর( ৪০)পিং শাহাবুদ্দিন মীর,রফিক খন্দকার( ৩৫)পিং মৃত আজিজ খন্দকার, আবুল মীর ঐ খালেক খন্দকার, সবুজ মীর( ২৮) পিং গীয়াস মীর। সর্বসাং জাঙ্গাল পাশা, আজিমনগর,ভাঙ্গা, ফরিদপুর। এই বিষয়ে ভাঙ্গা থানা পুলিশ জানান, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া চলমান। সর্বোপরি সকল ভুক্তভোগীরা কান্নায় ঢলে পড়ে বলেন স্থানীয় প্রশাসনের কাছে আমাদের প্রাণের দাবি আমরা যেন চুরি যাওয়া অটোবাইক গুলো ফিরে পেতে পারি তাহার যথাযথ ব্যবস্থা গ্রহণের আকুতি জানান। অন্যথায় আমাদের সংসার পরিচালনা ও বিভিন্ন সমিতির কিস্তির চাপে পথে নেমে পড়তে হবে। স্থানীয় সুশীল সমাজ এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং প্রশাসনের প্রতি সদয় দৃষ্টি কামনা করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।