সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

ডিজেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে শহরে মানববন্ধন

  • আপডেট সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১, ৪.৩০ এএম
  • ৫৪৮ বার পড়া হয়েছে

ডিজেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জ শহরে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এবং বাংলাদেশ বাল্কহেড ট্রলার মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি সবুজ শিকদার বলেন, সারাদেশে করোনা মহামারির মধ্যে একমাত্র নৌপথের শ্রমিক কর্মচারীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নদীপথে পণ্য পরিবহন করে দেশকে সচল রেখেছেন।

কিন্তু আকস্মিক তেলের মূল্যবৃদ্ধির কারণে নৌযান মালিক ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই নৌযান বন্ধ রেখে আর্তচিৎকার করছেন। যদি তেলের মূল্য না কমানো হয় তাহলে আমরা আশঙ্কা করছি সারাদেশে অসংখ্য নৌযান বন্ধ হয়ে স্ক্র্যাবে পরিণত হবে।

এছাড়াও মানববন্ধনে নৌপথে বাল্কহেড, ট্রলার দিয়ে পরিবহন করা সব ধরনের পণ্যের ভাড়া বৃদ্ধি করা এবং নৌপথে ডাকাতি, সন্ত্রাস এবং কথিত টোলের নামে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বাল্কহেড ট্রলার মালিক-শ্রমিক ঐক্য পরিষদের কাওটাইল শাখার সহ-সভাপতি রাজীব হোসেন রনি, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মো. শহিদুল্লাহ প্রধান, সহ-সভাপতি এস এম মনজুর আহমেদ, বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন চুন্নু, বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কবির হোসেন, সহ-সম্পাদক আক্তার হোসেন, শ্রমিক লীগ নেতা সোহেল সরদার, নিজামউদ্দিন বিপ্লব ও সাইফুল ইসলাম প্রমুখ।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ৫ নম্বর খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যার তীরে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort