শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর

ডাকাতদের আটক করে গণপিটুনি, পুলিশে সোর্পদ

  • আপডেট সময় সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৩.২১ এএম
  • ৩৩৫ বার পড়া হয়েছে

আড়াইহাজারে তিন ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। সড়কে ডাকাতির সংঘটিত হওয়ার পর তাদের আটক করা হয়। শনিবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাতে আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ চকেরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন এ ঘটনায় আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আটকৃতরা হলেন- নয়নাবাদ গ্রামের হাজেম মীরের ছেলে আসিফ (২০), আইয়ুব মোল্লার ছেলে সালমান ওরফে সোহান (২০) ও হান্নানের ছেলে আবির (১৯)।

জানা গেছে, খাগকান্দা ইউনিয়নের বঙ্গারবাজারের একতা ডেকোরেটরের মালিক মাইনুদ্দিন শনিবার রাত সাড়ে ৯টায় দোকান বন্ধ করে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বাড়ি যাচ্ছিলেন। এ সময় তিনি জাঙ্গালিয়া নয়নাবাদ সড়কের নয়নাবাদ চকেরবাড়ী মোড়ে আসা মাত্র পাঁচজন সশস্ত্র ডাকাত তার গাড়ি গতিরোধ করে এবং নানা প্রকার ধারালো অস্ত্রের মুখে তার কাছ থেকে নগদ ১১ হাজার ৩০০ টাকা ডাকাতি করে নিয়ে যায়। এ সময় মাইনুদ্দিনের ভ্যানচালক মিজান পাঁচ ডাকাতকে চিনতে পারেন। পরে স্থানীয় লোকজন নিয়ে তিন ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

বাকি দুজন একই গ্রামের রেজাউল মেম্বারের ছেলে আকাশ মিয়া (২০) ও ইসলামপুর গ্রামের আলামিন (২৮) পলাতক রয়েছেন। এ ঘটনায় ডেকোরেটর মালিক মাইনুদ্দিন বাদী হয়ে রোববার সকালে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক হাওলাদার মামলার বিষয়টি স্বীকার করে বলেন, আটকদের আদালতে চালান করা হয়েছে। পলাতক আসামিদের আটকের চেষ্টা চলছে। তাদের কাছ থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort