রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ট্রেনের নিচে পড়েও বেঁচে গেলেন তরুণী

  • আপডেট সময় শনিবার, ২৩ জুলাই, ২০২২, ৪.১১ এএম
  • ৩৯৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের নিচে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেছেন লিজা (১৯) নামের এক তরুণী। এ সময় তিনি অক্ষত থাকলেও ভয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

শুক্রবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আখাউড়া উপজেলা সদরের তিতাস রেলসেতুতে এ ঘটনা ঘটে।
লিজা আখাউড়া উপজেলার বড়কুড়িপাইকা গ্রামের লিটন ভূইয়ার মেয়ে। এ ঘটনায় ওই তরুণী অক্ষত থাকলেও মানসিক ভীতিতে ভুগছেন।

ঘটনাস্থলে উপস্থিত আমজাদ ভূইয়া নামের এক তরুণ এ ঘটনার একটি ভিডিও করেন। ৮ সেকেন্ডের ওই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সন্ধ্যায় তিতাস রেলসেতুতে দাঁড়িয়ে নদীর পানি দেখছিলেন ওই তরুণীসহ তিনজন। এ সময় নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেন চলে কাছে এলে ওই তিনজন নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সেতু অতিক্রম করার চেষ্টা করেন। দুজন সেতু পার হতে পারলেও ওই তরুণী হোঁচট খেয়ে লাইনের ওপর পড়ে যান।
তবে তিনি এ সময় দ্রুত শুয়ে পড়ার কারণে তার শারীরিক কোনো ক্ষতি হয়নি। তবে তিনি অক্ষত থাকলেও ভয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এ বিষয়ে ওই তরুণী ও তার পরিবারের কেউ কথা বলতে রাজি হননি। হাসপাতালে সাংবাদিকদের দেখে ওই তরুণীকে নিয়ে তার পরিবারের লোকজন হাসপাতাল থেকে চলে যান।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করমি বলেন, ফেসবুকে এ ঘটনার একটি ভিডিও দেখেছি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানতে পারিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort