শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর

টিকটক করার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ, গ্রেফতার ৩

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২, ১০.৫৩ পিএম
  • ৫৩০ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের বন্দরে এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বিল্লু (১৫) পলাতক রয়েছে। তবে তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আসামিদের বৃহস্পতিবার (৩ ফেব্রæয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাতে বন্দরের একরামপুর ইস্পাহানী এলাকায় ধর্ষণের এ ঘটনাটি ঘটে। গ্রেফতারকৃতরা হচ্ছে: রতন (১৬), সানি (১৭) ও রাকিব (১৫)। বৃহস্পতিবার দুপুরে ধর্ষণের শিকার ওই কিশোরীর নানি ৫ জনের নামে বন্দর থানায় মামলা করেছেন।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, টিকটক ভিডিও করার জন্য বুধবার বিকেলে কিশোরীকে তার নানির বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বিল্লু ওরফে টিকটকার বিল্লু ও তার ৪ সহযোগী। কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকায় তারা রাত পর্যন্ত টিকটক ভিডিও’র জন্য কাজ করে। পরে কিশোরীকে রাত সাড়ে ৯টার দিকে ইস্পাহানী মাঝির গল্লী এলাকার নির্ঝন স্থানে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের সময় বিল্লুর ৪ সহযোগী ঘটনাস্থল পাহাড়া দেয়। এ সময় এলাকাবাসী ধর্ষণের বিষয়টি আচ করতে পেরে বিল্লুর তিন সহযোগীকে আটক করে। এ সময় কৌশলে বিল্লু ও তার অপর সহযোগীরা পালিয়ে যায়।
বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, এ ঘটনায় মামলা নেয়া হয়েছে। ধর্ষণের শিকার কিশোরীকে ডাক্তারি পরীার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort