সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ রাষ্ট্রীয় ৬টি দপ্তরে ২৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী খোকন ভেন্ডারের লিখিত আবেদন

  • আপডেট সময় শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২, ৪.৫৫ এএম
  • ৫১৬ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা রিপোর্ট : দুইবার অতর্কিত হামলা, প্রাণনাশের হুমকি, সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা মামলাএবং অপপ্রচার না করার দাবি তুলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার , জেলা নির্বাচন কর্মকর্তা সহ ৬টি রাষ্ট্রীয় দপ্তরে লিখিত আবেদন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৪নং ওয়ার্ডের ঝুড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ খোকন (ভেন্ডার)।

বুধবার (১২ ডিসেম্বর) কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ খোকন এসব দপ্তরে লিখিত আবেদন করেন। লিখিত আবেদনে তিনি অভিযোগ করেন যে, নির্বাচনের শুরু থেকেই আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন নির্বাচনী প্রচারনায় বাধা সৃষ্টি করে আসছে। আমি নির্বাচন থেকে প্রত্যাহার না করিলে আমাকে প্রাণ নাশের হুমকি দেয়। বিগত ২১/১২/২০২১ ইং তারিখে রাত্র
১০.১৫ ঘটিকার সময় বন্দর থানাধীন নবীগঞ্জ ৪০নং জি.এস রােড বসত বাড়ীতে আমার স্ত্রী ও কন্যা সন্তানকে জিমি করে আমার উপর অতর্কিত ভাবে হামলা করে আমাকে রক্তাক্ত জখম করে। এই বিষয়ে থানায় একটি মামলা হয় যাহা বর্তমানে চলমান রহিয়াছে। তারা আরও ক্ষিপ্ত হইয়া একই ভাবে গত ০৯/০১/২০২২ ইং তারিখে নির্বাচনী প্রচারনা শেষে বাড়ী ফেরার পথে কাইতাখালী এলাকায় আমার উপর অতর্কিত ভাবে হামলা চালায়। এই বিষয়ে আমি থানায় একটি লিখিত অভিযােগ দায়ের করিয়াছি। কিন্তু তাহারা।এখন এই ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার লক্ষ্যে আমার ও আমার লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার চেষ্টা করছে। আমার নির্বাচনি প্রচারণায় পােষ্টার, ব্যানার, মাইকিং এ নিয়মিত বাধাঁ প্রদান করা হচ্ছে। তারা প্রকাশ্য হুমকি প্রদান করছে যে, জােটের দিন ভােট কেন্দ্র দখল করে জয় ছিনিয়ে নিবেন।

তিনি তার আবেদনে, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর (র্যাব, পুলিশ, বিজিবি) সদস্য মােতায়েনের দাবী জানান। একই সঙ্গে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার , জেলা নির্বাচন কর্মকর্তা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার, দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মহােদয়ের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

এ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, আমি ও আমার সমর্থকদের নিয়ে প্রতিনিয়ত নিরাপত্তা হীনতায় ভূগছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort