শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন বার্তা দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে বন্যায় নিহত প্রায় ৬০০, নিখোঁজ দুই হাজারের কাছাকাছি ভাগ-বাটোয়ারা নিয়ে বক্তব্য, আড়াইহাজারে যুবদল নেতাকে শোকজ দেওভোগে মাদকবিরোধী মানববন্ধন, ৭ দিনের আল্টিমেটাম বধির হলেই বুদ্ধিপ্রতিবন্ধী হয়না,তারা অনেক দূর কাজ করতে পারে: মাজহারুল ইসলাম জোসেফ মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণ এলাকাবাসীর ক্ষোভ সোনারগাঁয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় ভাঙ্গায় প্রবাসীর স্ত্রী-শিশুকে হত্যার হুমকি গভীর রাতে ঘরে হামলার অভিযোগ, থানায় জিডি

জেলা পরিষদ নির্বাচনে দলের মনোনয়ন চাইবো: আনোয়ার

  • আপডেট সময় শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১, ৪.৩০ এএম
  • ৩৬৮ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: : নারায়ণগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে জেলা প্রশাসক কার্যালয়ের থিম পার্কের বাউন্ডারি ওয়াল ও সৌন্দর্যবর্ধনের কাজ পরিদর্শন করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপরে তিনি এই কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় তিনি বলেন, নারায়ণগঞ্জের সকল উপজেলায় জেলা পরিষদের অর্থায়নে উন্নয়নের ছোয়া লেগেছে। মহামারী করোনা সময়ে মানুষের পাশে ছিল জেলা পরিষদ। মসজিদ-মাদ্রাসা, মন্দির-আশ্রম, স্কুল কলেজ প্রকল্প ও ভবন নির্মাণ, রাস্তা-ড্রেন নির্মাণ, তরুণ-তরুনীদের বিনামূল্যে প্রশিক্ষণ, নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ, পুরুষদের মধ্যে ভ্যানগাড়ী বিতরণ, সংগঠনগুলোতে বিভিন্ন সহযোগিতাসহ নানান কাজে জেলা পরিষদ ভূমিকা রেখেছে। আগামী দিনেও জেলা পরিষদের উন্নয়নের ছোয়া মানুষের মাঝে থাকবে।
আসন্ন জেলা পরিষদ নির্বাচন নিয়ে আনোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আমাকে জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছিলেন। তিনি বুঝতে পেরে ছিলেন, আনোয়ার হোসেন এই পদে নির্বাচিত হলে নারায়ণগঞ্জবাসী উন্নয়নের ছোয়া পাবেন। নেত্রী মনোনয়ন নিয়ে যখন আমার স্ত্রী নির্বাচন কমিশনে মনোয়ন দিয়ে ছিলেন, তখন আমি হাসপাতালে বেডে অসুস্থ অবস্থায় ছিলাম। প্রধানমন্ত্রী আমাকে যে সম্মানিত করে জেলা পরিষদের চেয়ারম্যান দায়িত্ব দিয়েছেন, তাহা সুন্দর ও সুষ্ঠভাবে পালন করেছি। কোনো অপশক্তির কাছে মাথানত করেনি। জনগণের কল্যাণে যেভাবে প্রয়োজন আমি জেলা পরিষদের সদস্যদের নিয়ে এগিয়ে গেছি। সামনে নির্বাচনে দলের মনোনয়ন চাইবো, দল যদি আমাকে পুনরায় যোগ্য মনে করে-মনোনয়ন অবশ্যই পাবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু আমি আনোয়ার হোসেনই নয়, সকল নেতা-কর্মীদের বিষয়ে খোজখবর রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort