বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের

জাতীয় ভূমি সেবা সপ্তাহে নারায়ণগঞ্জে ডিজিটাল মেলার উদ্বোধন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২, ১০.৪২ পিএম
  • ৩১০ বার পড়া হয়েছে

জাতীয় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে নারায়ণগঞ্জে বৃহস্পতিবার (১৯ মে) থেকে আগামী ২৩ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত ভূমি সার্কেল অফিস প্রাঙ্গনে জাতীয় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ওয়ান স্টপ সার্ভিস ডিজিটাল সেবা মেলা উদ্বোধন করেন নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ফাতেমা তুল জান্নাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফাজ্জল হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস। ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সরকারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (আরডিসি) রেনু দাস, সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কোহিনূর আক্তার, সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আমেনা মারজান, সহকারী কমিশনার সানজিদা আক্তার প্রমুখ।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ফাতেমা তুল জান্নাত বলেন, আমরা ভূমির বিষয়টিকে কঠিন মনে করে মধ্যবর্তী কাউকে ধরি। আর এই মধ্যবর্তী থেকেই ভূলের সূচনা ঘটে এবং নানাভাবে হয়রানীর শিকার হতে হয়। এজন্য মধ্যবর্তী কারো দ্বারস্থ না হয়ে সরাসরি ভূমি অফিসে সেবা নিতে আসবেন। ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ভূমি সেবাকে জনগনের দোড়গোড়ায় নিয়ে যেতে ডিজিটালাইজেশন করা হয়েছে। এখন যে কেউ ঘরে বসে কিংবা বিশ্বের যে কোন প্রান্ত থেকে অনলাইনে ভূমি সম্পর্কিত সেবা নিতে পারবেন। এটা সেবাপ্রার্থীদের জানানোর জন্যই আজকে ডিজিটাল ভূমি সেবা সপ্তাহ মেলার আয়োজন করা হয়েছে। এখানে যে কেউ এক টেবিল থেকে ভূমির সব ধরনের সেবা নিতে পারবে। ভূমি সেবা সম্পর্কে জনগণকে আরো বেশী করে জানানোর জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন তিনি। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের প্রতিও এ বিষয়গুলো তুলে ধরার আহবান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort