রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী সোনারগাঁয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত মারা গেছেন

  • আপডেট সময় রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ১০.১৬ এএম
  • ১১২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. সীমান্ত (২০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) মধ্যরাতে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সীমান্ত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।

গত বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বাসায় ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন তিনি।

নিহত শিক্ষার্থীর মামা গালিব বলেন, আমার ভাগ্নে নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন বনানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যাতায়াত করতো। গত বুধবার ঢাকা থেকে নারায়ণগঞ্জ বাসস্ট্যান্ডে নামে সে। এরপর বাসায় ফেরার পথে ছিনতাইকারীরা তার ফোন চায়। দিতে না চাইলে ছুরিকাঘাত করে। আমরা খবর পেয়ে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে, পরে ঢামেকে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort