রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাষাঢ়ায় বাস-বে পদ্ধতি মানছে না অধিকাংশ চালক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ৪.০৭ এএম
  • ২৪৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলোর মিলনস্থান ‘চাষাঢ়া চত্বর’। এ চত্বর জুড়ে চারদিকেই বিশাল সড়কের অধিকাংশ অনিয়ম আর অব্যবস্থাপনায় সঠিক ব্যবহার হয় না। আর তাই, দিনে রাতে প্রায় সব সময় অসহনীয় যানজট পোহাতে হয়। এ চত্বরের জিয়া হলের সামনের সড়কে পঞ্চবটি-চাষাঢ়া, লিংক রোড-চাষাঢ়া থেকে নানা পরিবহন আসে। যাত্রীবাহি পরবিহন গুলো এলোমেলো ভাবে থামিয়ে যাত্রী উঠানামা করার ফলে, জট পাকিয়ে যায় সড়কে, হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশদের। চরম অব্যবস্থপনায়, নিয়মতান্ত্রিকতার নতুন পদ্ধতি নিয়ে আসে নারায়ণগঞ্জ পুলিশর ট্রাফিক বিভাগ। নির্দিষ্ট স্থানে বাস থামিয়ে যাত্রী উঠানো-নামানোর অস্থায়ী ভাবে স্থাপন করা হয় ‘বাস-বে’। কিন্তু প্রথমে কিছুদিন নিয়ম মেনে চললেও এখন মূল সড়কেই অধিকাংশ গাড়ি থামিয়ে যাত্রী উঠানো-নামানো হচ্ছে।

রুবেল নামের এক যাত্রী বলেন, বাস বে’র সঠিক ব্যবহার না করাই এখন অপকারের চেয়ে মাঝে মাঝে অপকার বেশি হয়। সৃষ্টি হয় যানজট।

পথচারী রুহুল আমিন বলেন, ‘যে উদ্দেশ্যে বাস-বে নির্মাণ করা হচ্ছে, তা বাস্তবায়ন করলে অবশ্যই জনগণ উপকৃত হবে।

শিল্প অধ্যুষিত নারায়ণগঞ্জের অন্যতম বড় সমস্যাই হলো যানজট। কিন্তু বিপরীতে লোকবল সংকট সহ নানা সমস্যায় ঝড়ঝড়িত এই ট্রাফিক বিভাগ। তাই নিয়মের যথাযথ ব্যবহারের বিকল্প নেই দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে।

 

যানজট নিরসণের লক্ষ্যে গত ২০ জুলাই থেকে চাষাঢ়ায় জিয়া হলের সামনে বাস থামিয়ে যাত্রী নামানোর জন্য বাস-বে স্থাপন করা হয়। যার ফলে বাকি অংশ দিয়ে না থামিয়েই চলাচল করতে পেরেছে যাত্রীরা।

সরেজমিনে ৭ সেপ্টেম্বর গিয়ে দেখা যায়, বাস-বে’র ভিতরে থামিয়ে যাত্রী নামানো হলেও অধিকাংশ গাড়ি সড়কের মাঝে দাঁড়িয়ে যাত্রী নামাচ্ছে। এতে অনেক সময় যানজট সৃষ্টি হচ্ছে।

তবে, চাষাঢ়ায় দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের (টিআই) ইমরান জানান, সড়কটি ছোট হওয়ায় বাস-বে স্থাপন হয়েছে ছোট করেই। ৩টি গাড়ি এক সাথে দাঁড়ালে অন্য গাড়ি দাঁড়ানোর সুযোগ থাকে না। তাই অনেক সময় দু’একটি গাড়ি সড়কের মধ্যেই থামিয়ে যাত্রী নামায়। তাই আমরাও কিছু বলি না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort