শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর

চানমারীর আলোচিত মাদক সম্রাজ্ঞী রুমী গ্রেপ্তার

  • আপডেট সময় শুক্রবার, ২৭ মে, ২০২২, ১০.২৯ পিএম
  • ২৬৭ বার পড়া হয়েছে

অবশেষে জেলার শহর ও শহরতলীর আলোচিত মাদক ব্যবসায়ী মাদক ব্যবসায়ী ফতুল্লার চানমারী এলাকার মাদক সম্রাজ্ঞী এক ডজনের ও বেশী মাদক মামলার আসামী মোসাম্মৎ রুমী আক্তার ওরফে রুমী (৩৫) কে গ্রেপ্তার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তারকৃত মাদক সম্রাজ্ঞী রুমী আক্তার ওরফে রুমী জামালপুর জেলার মাদারগঞ্জ থানার বিরপাকের দেহ গ্রামের মুক্কার মেয়ে ও ফতুল্লা থানার তল্লা সবুজ বাগের সুমনের বাড়ীর ৪র্থ তলার ভাড়াটিয়া লেবু মিয়ার স্ত্রী।
বৃহস্পতিবার (২৬মে) তাকে ফতুল্লা থানার তল্লা সবুজবাগস্থ সুমনের বাড়ীর ৪র্থ তলার এফ-৪০৪ নং ফ্যাট থেকে গ্রেপ্তার করে। এ সময় তার নিকট থেকে ত্রিশ গ্রাম (৩০০ পুরিয়া) হেরোইন সহ মাদক বিক্রির ১৯ হাজার ৭ শত টাকা উদ্ধার করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারায়নগঞ্জে “ক” সার্কেলের উপ-পরিদর্শক সুরাইয়া আক্তার, সহকারী উপ-পরিদর্শক ও মোঃ মাহাফুজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বিকেল ৫ টার দিকে তল্লা সবুজবাগস্থ গ্রেপ্তারকৃত মাদক সম্রাজ্ঞী রুমী আক্তারের ফ্যাটে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
পরে তার স্বীকারোক্তিমতে সোকেসের ড্রয়ারে রাখা ৩০ গ্রাম (৩শত পুরিয়া) হেরোইন সহ হেরোইন বিক্রির ১৯ হাজার ৭শত টাকা উদ্ধার করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের নিকর গ্রেপ্তারকৃত মাদক সম্রাজ্ঞী রুমী স্বীকার করে ফতুল্লা থানার নয়ামাটি এলাকার অপর মাদক সম্রাজ্ঞী পারভিন ওরফে নাইট পারভিন তাকে প্রতি সপ্তাহে ৫ লক্ষাধিক টাকার হেরোইন প্রদান করে। গত একদিন পূর্বে হেরোইন বিক্রির তিন লাখ টাকা পরিশোধ করেছে এবং দুই লাখ টাকা বাকী রয়েছে।
এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর গ্রেপ্তারকৃত মাদক সম্রাজ্ঞী রুমী আক্তার ও অপর মাদক সম্রাজ্ঞী নাইট পারভীনকে পলাতক আসামী দেখিয়ে ফতুল্লা থানায় মাদক আইনে মামলা দায়ের সহ গ্রেপ্তারকৃত রুমী আক্তার কে ফতুল্লা থানায় সোপর্দ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort