শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

‘চতুর্থ শ্রেণি’র সেই শিশুকে ছাত্রলীগ থেকে অব্যাহতি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১, ৪.৩৩ এএম
  • ৫৮৭ বার পড়া হয়েছে

কুমিল্লার লালমাই উপজেলা ছাত্রলীগের কমিটিতে সদস্যপদ পাওয়া চতুর্থ শ্রেণির ছাত্র আজমাইন আঞ্জুম নোয়েলকে অব্যাহতি দেওয়া হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার (৬ অক্টোবর) বিকেলে তাকে অব্যাহতি দেওয়া হয়।

এর আগে, মঙ্গলবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় এ কমিটি প্রকাশ করে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ। ৭১ সদস্যের এই কমিটিতে সদস্যপদ পেয়ে আলোচনায় আসে চতুর্থ শ্রেণির আজমাইন আঞ্জুম নোয়েল। তাকে নিয়ে চলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড়।

আরো পড়ুন : ১০ বছর বয়সে উপজেলা ছাত্রলীগের সদস্য!

তবে নোয়েল চতুর্থ শ্রেণির নয়, ষষ্ঠ শ্রেণির ছাত্র বলে দাবি করেছেন তার বাবা ইউনিভার্সাল কামাল। ছেলের বয়স ১২ বছর বলেও দাবি করেন তিনি।

কামাল বলেন, ‘বঙ্গবন্ধু ছাত্রলীগ করেছেন ১০ বছর বয়স থেকে। আমার ছেলের বয়স ১২ বছর। এই নিয়ে সমস্যা হবে না। আর যদি সমস্যা হয়, তাহলে আমি বিষয়টা সমাধান করব।’

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি বলেন, ‘ভুলবশত আজমাইন আঞ্জুম নোয়েলের নাম কমিটিতে এসেছে। বিষয়টি আমাদের নজরে আসার পর বুধবার উপজেলা কমিটি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort