রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ঘূর্ণিঝড় হামুন: কক্সবাজারে ৩ জনের মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩, ৯.৪৯ এএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

ঘূর্ণিঝড় ‘হামুন’ চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করেছে। তবে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কক্সবাজারে তিন জন মারা গেছেন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ৯টায় কক্সবাজার শহরে দেয়াল চাপায় আবদুল খালেক (৩৮) নামের এক যুবক মারা যান। পাহাড়তলীর জিয়া নগর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে আঘাত হানে ঘূর্ণিঝড় হামুন। এর প্রভাবে ভারী বৃষ্টিপাত ও তীব্র বাতাসের বেগ ছিল। ওই সময় আবদুল খালেক বাসায় কাজ করছিলেন। হঠাৎ বাড়ির দেয়াল তার গায়ের ওপর পড়ে। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এদিকে, ঘূর্ণিঝড় হামুন এর তাণ্ডবে গাছ পড়ে বদরখালীতে একজন নিহত হয়েছেন। নিহত আসকর আলী চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে গাছ পড়ে বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সদস্য। এছাড়া, মহেশখালীর বড় কুলাল পাড়ায় আরেকজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি।

এদিকে, প্রবল বাতাসে কক্সবাজারের বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়েছে। এতে শহরের হলিডে মোড়, বাহারছড়া, বাংলাবাজার, হিমছড়ি সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে রাস্তার ওপর থেকে গাছের ডালপালা সরিয়ে নিলেও বিভিন্ন এলাকায় বিদ্যুৎ এর খুঁটি ভেঙে পড়ে যাওয়ায় পৌরসভাসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort