সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

গ্যাস সংকটে চরম ভোগান্তিতে সোনারগাঁবাসী

  • আপডেট সময় সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ১০.২৩ পিএম
  • ৩৩৯ বার পড়া হয়েছে

গ্যাস সঞ্চালন লাইনে কাজ করার জন্য ৭ দিন গ্যাসের স্বল্প চাপ থাকার ঘোষনা দেয়ার পর রবিবার সকাল থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন স্থানে গ্যাস সংকটে পড়তে হয়েছে গ্রাহকদের। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার পরিবার।
সোমবার বিভিন্ন এলাকয় ঘুরে দেখা যায়, গ্যাস না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে হাজার হাজার পরিবারকে। রান্না বন্ধ হয়ে গেছে তাদের। বিশেষ করে গ্যাস না থাকায় ছোট শিশুদের খাবার তৈরিতে বেশি সমস্যা হচ্ছে।
জামপুর এলাকার বাসিন্দা ডা. আবু সাঈদ বলেন, হঠাৎ গ্যাস সরবারাহ বন্ধ হয়ে যাওয়ায় রান্না বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন গ্যাস ব্যবহার করায় লাকড়ির চুলোয় রান্না করা সম্ভব হচ্ছে না।
তাই হোটেল থেকে খাবার এনে খেতে হচ্ছে। অনেকেই শুকনো খাবার- চিড়া, মুড়ি, রুটি-কলা খেয়ে দিন পার করছেন।
উপজেলার পিরোজপুর এলাকার বাসিন্দা বাহাউদ্দিন বলেন, আজ থেকে ৭দিন গ্যাস থাকবেনা বিষয়টি মেনে নেয়া যায়না। দিনের বেলা বন্ধ থাকলেও রাতে অন্ততপক্ষে চালু করে দেয়া উচিৎ।
হঠাৎ করে দিন-রাত সমানে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে ৭দিন বন্ধ রাখলে চলবে না। আমরা তিতাসগ্যাস কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনে নামাবো।
চেঙ্গাকান্দি এলাকার গৃহিনী সালমা বেগম বলেন, এভাবে গ্যাস সরবরাহ বন্ধ করায় চরম বিপাকে আছি আমরা। ৭ দিন নয়, দ্রæত এর সমাধান হওয়া দরকার।
এ বিষয়ে তিতাস গ্যাসের সোনারগাঁ শাখার টেকন্যাশিয়ান মোস্তফিজুর রহমান বলেন, মিল কারখানায় গ্যাস না থাকার কারণে আমরা সঞ্চালন লাইনে কাজ করছি। তাই ৭ দিন পর্যন্ত কয়েকটি স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। কাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort