শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর

গোপালদীতে নৌকার প্রার্থী ‘হালিম সিকদার’র জয়

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ৩.৪৯ এএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

বিপুল ভোটের ব্যবধানে আবারও নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থিত নৌকার প্রার্থী এম এ হালিম সিকদার।

তিনি পেয়েছেন ১৫ হাজার ৬৫ ভোট।

আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভা নির্বাচনে বুধবার রাতে বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হয়।

 

তাঁর নিকটতম প্রার্থী তানভীর আহমেদ নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৯৯৩ ভোট, এরপর জগ প্রতীক নিয়ে মো. আবুল মনসুর পেয়েছেন ১ হাজার ৭৬৬ ভোট ও মোবাইল ফোন প্রতীকে মো. মনিরুজ্জামান পেয়েছেন ৮৩৬ ভোট।

গত ২৬ এপ্রিল নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে ২১ জুন গোপালদী পৌরসভার ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র দাখিল ২৩ মে, মনোনয়নপত্র বাছাই ২৫ মে, প্রার্থিতা প্রত্যাহার হয়েছে ১ জুন।

রিটার্নিং কার্যালয় সূত্র জানায়, গোপলদী পৌরসভায় ভোটারের সংখ্যা ৩৫ হাজার ৬০৬ ভোট। পুরুষ ভোটারের সংখ্যা ১৮ হাজার ৫৬৬ এবং নারী ভোটারের সংখ্যা ১৭ হাজার ৭২। নির্বাচনে মেয়র পদে ৫ জন, ৩টি সাধারণ মহিলা কাউন্সিলর পদে ১৩ জন ও ৯টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

রিটানির্ং কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পুলিশ র‌্যাব, বিজিবিসহ পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছে। ভোটকেন্দ্রে কোনো সমস্যা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, গোপালদী পৌরসভা নির্বাচন পর্যবেক্ষণ করে সন্তুষ্ট প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। বিকালে সাংবাদিকদের জানান, নির্বাচনে অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ চলমান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort