শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

গৃহবধূকে হত্যা করে নতুন ঘরের মেঝেতে বালুচাপা

  • আপডেট সময় বুধবার, ১৩ মে, ২০২৬, ১১.১০ এএম
  • ২৫ বার পড়া হয়েছে

ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার সংলগ্ন পশ্চিম জারকাছা এলাকায় একটি নির্মাণাধীন নতুন ভবন থেকে রিনা বেগম (৪০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘরের মেঝেতে বালুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের স্বজনদের দাবি, স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে তাকে হত্যা করে মরদেহ গুম করার চেষ্টা করা হয়েছিল। রিনা বেগম ওই এলাকার মানিক উদ্দিনের স্ত্রী এবং তিন সন্তানের জননী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম জারকাছা এলাকার ৯ নম্বর ওয়ার্ডের একটি নির্মাণাধীন ভবনের একটি কক্ষের ভেতর বালুর নিচে মরদেহটি চাপা দেওয়া অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের বড় ছেলে আরজু (২০) অভিযোগ করে বলেন, একই এলাকার আবুল খায়েরের ছেলে নির্মাণশ্রমিক সাইফুল ইসলামকে ঘটনার দিন ওই ঘরের ভেতরে বালু খুঁড়তে দেখেছি। সাইফুল আমার মায়ের স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হত্যা করেছে এবং পরে প্রমাণ লোপাটের জন্য মরদেহ বালুর নিচে চাপা দিয়ে রাখে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই প্রতীয়মান হচ্ছে। ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত বলা সম্ভব নয়।

পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। পাশাপাশি সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

স্থানীয়দের মধ্যে এই ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত হত্যার রহস্য উদঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort