রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী সোনারগাঁয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন

গভীর রাতে পুলিশ পরিচয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি

  • আপডেট সময় রবিবার, ১৯ জুন, ২০২২, ৩.৩৭ এএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

আড়াইহাজারে মহাসড়কে গভীর রাতে পুলিশ পরিচয়ে বিদেশ ফেরত দুই প্রবাসী যাত্রীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ সন্দেহজনক কারণে যাত্রীদেরকে বহনকারী গাড়িটি আটক করলেও কোন পুলিশরূপী ডাকাতকে আটক করতে পারেনি। গাড়িটি বর্তমানে আড়াইহাজার থানা হেফাজতে রয়েছে।

শুক্রবার (১৭ জুন) দিবাগত রাত ২টায় আড়াইহাজার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ছনপাড়া এলাকায় ওই ঘটনাটি ঘটেছে।

এদিকে, ভুক্তভোগী বিদেশ ফেরত যাত্রীরা ব্রাহ্মনবাড়িয়া নবীনগর থানার গোসাইপুর উত্তর-পশ্চিমপাড়া গ্রামের আপন দুই ভাই মো. মিলন (৫০) ও কালাচাঁন (৪০)।

ভুক্তভোগীরা জানান, তারা দুই ভাই একই সঙ্গে মালয়েশিয়া থেকে মধ্য রাতে শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নেমে সেখান থেকে বাড়ীর উদ্দেশ্যে একটি প্রাইভেট গাড়ি ভাড়া করেন। গাড়িটি তাদেরকে বহন করে ঢাকা সিলেট মহাসড়কের আড়াইহাজার থানার ছনপাড়া এলাকায় আসলে এক দল সশস্ত্র ডাকাত পুলিশের ব্যবহৃত লেজার টর্চ দিয়ে ইশারা করে গাড়িটি থামাতে বলে। গাড়িটি থামলে ডাকাত দল নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে দুই যাত্রীকে তল্লাশি করার নাম দিয়ে তাদের কাছে থাকা ৪ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা, একটি এন্ড্রয়েড মোবাইল ফোনসহ সর্বস্ব লুটে নিয়ে চলে যায়। এ সময় আক্রান্তরা ৯৯৯ নম্বরে কল দিলে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে যাত্রীদেরকে বহনকারী গাড়িটি চালকসহ থানায় নিয়ে আসে। কিন্তু পুলিশ সন্দেহ বশত গাড়িটি আটক রাখলেও পুলিশ পরিচয় দেওয়া কোন ডাকাতকে আটক করতে পারেনি। জানা যায়, ছনপাড়া এলাকায় একটি পুলিশ চেকপোষ্ট রয়েছে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোজাম্মেল হক বলেন, আমি গাড়িটি আটক করে থানায় রেখে খুব সকালে নারায়ণগঞ্জে চলে এসেছি। পরবর্তী কার্যক্রম সম্পর্কে আমার আপাতত জানা নাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort