রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

খুলনায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

  • আপডেট সময় রবিবার, ৭ জুলাই, ২০২৪, ৯.২৭ এএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

খুলনার ডুমুরিয়ার উপজেলার শরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবিকে (৪৫) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার (৬ জুলাই) রাত ১০টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া ওয়াপদা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ডুমুরিয়ার ভুলবাড়িয়া গ্রামের বাসিন্দা ফজলাল করিমের ছেলে।

ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত কুমার সাহা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশগ্রহণ শেষে রাত সাড়ে ৮টার দিকে নিজ মোটরসাইকেলে করে খুলনা নগরীর বাসায় ফিরছিলেন রবিউল ইসলাম রবি। খুলনা সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া স্কুলের কাছে পৌঁছালে দুই থেকে তিনজনের একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান জামাল জানান, জনপ্রিয় চেয়ারম্যান রবিউল ইসলাম রবিকে অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। চিকিৎসকরা জানিয়েছেন তার দেহের বিভিন্ন স্থানে সাতটি গুলি লেগেছে।

জানা গেছে, শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি উপজেলা আওয়ামী লীগের সদস্য। এছাড়া খুলনা জেলা ছাত্রলীগের উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক ছিলেন তিনি। ২০২১ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং ২০১৬ সালের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়লাভ করেন। ২০১৫ সালে একবার তিনি সন্ত্রাসীদের আক্রমণের শিকার হয়েছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort