রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

খালে রক্তমাখা বস্তা দেখে পুলিশে খবর, অতঃপর…

  • আপডেট সময় বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ১০.২১ এএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

ভোরে বাজারে যাওয়ার সময় রাস্তার পাশে খালের মধ্যে রক্তমাখা একটি বস্তা দেখতে পান পথচারীরা। সবার মাঝে তৈরি হয় আতঙ্ক। অল্প সময়ের মধ্যে কয়েক শত মানুষ বস্তাটি দেখতে ভিড় জমান। পরে পথচারীদের মধ্যে একজন থানায় খবর দিলে পুলিশ এসে বস্তাটি উদ্ধার করে। পুলিশ রক্তাক্ত বস্তার মুখ খুলে দেখতে পায় বস্তার মধ্যে রয়েছে জবাইকৃত মুরগির উচ্ছিষ্ট অংশ। এরপর থেকে বিষয়টি নিয়ে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের দক্ষিণ হলই পট্টি গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, গ্রামের কৃষকসহ সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের উদ্দেশ্য হলই পট্টি গ্রামের সড়কটি ব্যবহার করে নাগেরপাড়া বাজারে যায়। সকালে বাজারে যাওয়ার সময় পথচারীরা খালের মধ্যে রক্ত মাখা একটি বস্তা ভাসতে দেখে। এক পর্যায়ে বস্তাটি দেখতে পথচারী ও গ্রামবাসীরা ভিড় জমায়। পরে পথচারীদের মধ্যে একজন গোসাইরহাট থানা পুলিশকে খবর দিলে তারা এসে বস্তাটি উদ্ধার করে। উদ্ধারের পর বস্তাটি খুলে দেখা যায় বস্তার মধ্যে জবাইকৃত মুরগির উচ্ছিষ্ট ভর্তি। প্রথমে পঁচা দুর্গন্ধে পথচারীরা মরদেহ ভেবে ভীত হয়ে পড়েছিলেন। পরে বস্তা থেকে জবাইকৃত মুরগির উচ্ছিষ্ট বের হলে হাস্যরসের সৃষ্টি হয়।

 

পথচারী নয়ন দাস বলেন, ভোরে খবর পাই রক্তাক্ত একটি বস্তা পাওয়া গেছে খালের মধ্যে। ঘুম চোখে প্রথমে ভয় পেয়ে যাই। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি পুলিশ এসেছে। পুলিশ ঘটনাস্থলে এসে বস্তাটি উদ্ধার করে দেখতে পায় বস্তার মধ্যে জবাইকৃত মুরগীর উচ্ছিষ্ট। পরে হাস্যরসের সৃষ্টি হয়।

বিষয়টি নিয়ে গোসাইরহাট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আরশাদ ঢাকা পোস্টকে বলেন, ভোরে জানতে পারি যে হলই পট্টির খালের মধ্যে বস্তার মধ্যে মরদেহ পাওয়া গেছে। কিন্তু ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে দেখতে পাই তাতে জবাইকৃত মুরগির উচ্ছিষ্টে ভরা। প্রথমে পথচারী ও গ্রামবাসী মরদেহ ভাবলেও পরে বিষয়টি নিয়ে হাস্যরস তৈরি হয়। বস্তাটি খালের মধ্যেই চাপা দেওয়া হয়েছে, যাতে দুর্গন্ধে মানুষের কষ্ট না হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort