রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে : সাখাওয়াত

  • আপডেট সময় রবিবার, ৩০ জুন, ২০২৪, ৯.১৭ এএম
  • ১৪৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, বর্তমান অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ভয় পায়, তাকে ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বী মনে করেন।

তাই গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে আটক করে রেখেছে। তাকে উন্নত চিকিৎসহ দেয়া হচ্ছে না, ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকার পল্টনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশের মঞ্চে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি। শনিবার (২৯ জুন) বিকেলে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এডভোকেট সাখাওয়াত আরো বলেন, বর্তমান অবৈধ সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকতে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সারাদেশে লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মীর নামে অসংখ্য মিথ্যা মামলা দায়ের করেছে।

তবে আমরা আজ এই সমাবেশ থেকে বলতে চাই, হামলা মামলা আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা রাজপথে দুর্বার আন্দোলন করে তোলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো এবং এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করব, সে পর্যন্ত আমাদের আন্দোলন চলছে চলবেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort