সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

কুমিল্লায় জেল ফেরত যুবককে গলা কেটে হত্যা

  • আপডেট সময় শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৪.২০ এএম
  • ১২২ বার পড়া হয়েছে

কুমিল্লায় মো. নাসির (৩৫) নামে জেল ফেরত এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পশ্চিম মাঝিগাছা এলাকায় তাকে হত্যা করা হয়। স্থানীয়দের ভাষ্য, মাসুক মিয়া হত্যার বদলা নিতেই তার স্বজনরা নাসিরকে গলা গেটে হত্যা করেছেন।

নিহত নাসির পশ্চিম মাঝিগাছা এলাকার শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, ২০২২ সালে পশ্চিম মাঝিগাছা এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে মাসুক মিয়াকে হত্যা করা হয়। সেই হত্যা মামলার দুই নম্বর আসামি ছিলেন নাসির। দীর্ঘদিন জেলা ছিলেন তিনি। কয়েকদিন আগে জামিনে মুক্ত হয়ে জেল থেকে বের হন নাসির। এরপর থেকেই নিহত মাসুক মিয়ার স্বজনরা নাসিরকে হত্যার জন্য ওত পেতে থাকতেন। আজ বিকেলে মাঝিগাছা এলাকায় বাড়ির পাশে একা পেয়ে মাসুক মিয়ার পরিবারের পাঁচ সদস্য নাসিরকে ধাওয়া করেন। এসময় বাড়ির পাশের একটি ডোবাতে পড়ে যান নাসির। পরে তাকে ধরে গলা কেটে হত্যা করেন মাসুক মিয়ার স্বজনরা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শিবেন বিশ্বাস বলেন, হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন নিহতের পরিবার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort