রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোর গ্যাংয়ের তালিকা হচ্ছে, অপারেশনে নামবো: এসপি

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ৬.৩৭ এএম
  • ৩২৪ বার পড়া হয়েছে

মাদকের ব্যাপারে নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেছেন, মাদকের ব্যাপারে কিন্তু আমাদের জিরো টলারেন্স জারি আছে। যদি আমি কোনদিন প্রমাণ পাই আমার কোন পুলিশ সদস্য এসব ঘটনার সাথে জড়িত, তাহলে তাদের চাকরি থাকবে না। আমি প্রত্যেকটা পুলিশ লাইন্স ও থানায় গিয়েছি। তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো। এই মাদক সেবন করা, বিক্রি করা ও বিক্রেতাকে সহায়তা করা বড় অপরাধ। আর এই অপরাধীদের কোন মাফ নেই। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি- মাদকের ব্যাপারে আমরা কাজ করব। হয়তো নতুন এসেছি, ইনশাআল্লাহ আপনারা রেজাল্ট পাবেন।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে জেলা পুলিশ কার্যলয়ের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা তিনি এসব কথা বলেন।

আর কিশোর অপরাধের বিষয়ে এসপি বলেন, কিশোর গ্যাং অলরেডি কাজ শুরু হয়েছে। এর আগে আমি সাংবাদিক ভাইদের সাথে বসেছিলাম, আমাদের বিট পুলিশিংয়ের সময় প্রত্যেকটা বিটে বিটে আমি কিশোর গ্যাং এর সংখ্যা জানবো। কোন এলাকায় কিশোর গ্যাং আছে, এই পরিসংখ্যান টা আগে আমার জানা দরকার। ইতিমধ্যেই আমি আমার বিটের অফিসারদের কাছে এ পরিসংখ্যানটা আমি চেয়েছি। এটা হাতে পেলেই ইনস্ট্যান্ট অপারেশনের নামবো। এটা আমি আপনাদের মাধ্যমে সারা নারায়ণগঞ্জবাসীকে জানাতে চাই, তখন যদি কেউ তদবির করেন আর যদি আমি দেখি সে প্রকৃত কিশোর গ্যাংয়ের সদস্য এবং অপরাধী। তা হলে তাকেও আইনের আওতায় আনা হবে।

ট্রাফিক, যানজট, বাসস্ট্যান্ডের বিষয়ে তিনি বলেন, যেটা আপনারা বলেছেন। আমরা মনে করি ট্রাফিক ব্যবস্থাপনা ও যানজট নিরসনে পুলিশ একটা স্টেপ নেবে। তবে বিআরটিএ, সোভিয়েত ইউনিয়ন, সিটি কর্পোরেশন সহ অন্যান্য যারা আছে তাদের সবার সাথে বসে আমরা একটা সমাধান বের করার চেষ্টা করব। আমার মনে হয়, এটা বেস্ট হবে। কারণ আমি চাইলেই একটা সিদ্ধান্ত দিতে পারি না। আর আমি একা সিদ্ধান্ত দিয়ে দিলাম, সেটা বাস্তবায়নে কোন লাভ হবে না। যদি সবাই মিলে আমরা একটা সিদ্ধান্তটা নেই, তাহলে সেটা বাস্তবায়ন হবে এবং এটা ট্রাফিক পুলিশ সহ সবার পক্ষে ব্যাপারটা ইজি হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort