শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের

কারাগার থেকে জামিনে বেরিয়ে স্ত্রীকে খুন, স্বামী আটক

  • আপডেট সময় সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, ৯.৩০ এএম
  • ২১৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরকীয়ার সন্দেহে স্বামীর হাতে স্ত্রীর খুন হয়েছে। এ ঘটনায় স্বামী হককে আটক করেছে পুলিশ।

রোববার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ।

আর আগে শনিবার (১১ নভেম্বর) রাত ২টার দিকে আড়াইহাজার পৌরসভার মুকুন্দী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহানারা বেগম (৪৫) ওই এলাকার মৃত ওসমানের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তি ডাকাতির মামলায় প্রায় ৮ বছর কারাগারে ছিলেন। জামিন পেয়ে এলাকায় ফিরলে তিনি জানতে পারেন তার স্ত্রী জাহানারা পরকীয়ায় লিপ্ত রয়েছে। এ নিয়ে তার স্ত্রীকে নানাভাবে সন্দেহ করতে থাকেন। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে স্ত্রী জাহানারা বেগমকে কাচি দিয়ে ১৫-২০টি আঘাত করে স্বামী হক। এ সময় তার স্ত্রী গুরুতর জখম হলে তাকে ওই অবস্থায় বাড়ির লোকজন চিকিৎসার জন্য দ্রুত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বামী হককে আটক করে পুলিশ হেফাজতে নিয়ে যায়।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort