শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর

কাভার্ডভ্যান-লেগুনা ও মিশুকের ত্রিমুখী সংঘর্ষ, ২ চালক নিহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ৫.২০ এএম
  • ৩৬৯ বার পড়া হয়েছে

আড়াইহাজারে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান-লেগুনা ও মিশুকের ত্রিমুখী সংঘর্ষে দুইজন চালক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও কয়েকজন। বুধবার (৯ নভেম্বর) বিকেল পৌনে ৩টায় উপজেলার লেঙ্গুরদী মদনপুর-আড়াইহাজারে মূল সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আজিজুল হক হাওলাদার।

নিহতরা হলেন-আড়াইহাজার উপজেলার কৃষ্ণপুর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে লেগুনা চালক রতন (৪৫)। অপরজন আড়াইহাজার উপজেলার লস্করদী এলাকার বিল্লাল হোসেনের ছেলে দিন ইসলাম (৩০)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন লাইভ নারায়ণগঞ্জকে জানান, নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান-লেগুনা ও মিশুকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে লেগুনা চালক রতন ও মিশুক চালক দিন ইসলামকে হাসপাতালে নেয়ার পর, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় কাভার্ডভ্যান চালক পলাতক রয়েছেন। ঘাতক কাভার্ডভ্যানের চালককে ধরার চেষ্টা চলছে। পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort