বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের

কাজে যেতে অনীহা প্রকাশ করায় খুন হয় আড়াইহাজারের করিম, ঘাতক গ্রেপ্তার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২, ৩.২২ এএম
  • ৫৩০ বার পড়া হয়েছে

আড়াইহাজারের রংমিস্ত্রী আব্দুল করিম (৫৮) কম মজুরিতে কাজে যেতে অনীহা প্রকাশ করায় সহকর্মী মো. মনির (৩০) তাকে খুন করে। গত ৫ জানুয়ারি নারায়ণগঞ্জের আড়াইহাজারের ব্রাহ্মন্দীর ষাড়পাড়া এলাকায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।

 

খুনের অভিযোগে মো. মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে সিআইডির সদর দপ্তরে পুলিশের এই তদন্ত সংস্থার অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার খায়রুল আমিন সাংবাদিকদের এ তথ্য জানান।

খায়রুল আমিন বলেন, ঘটনার দিন সকালে আব্দুল করিমের বাসায় আসেন সহকর্মী রংমিস্ত্রি মনির। তাদের একসঙ্গে কাজে যাওয়ার কথা ছিল। কিন্তু মনির হোসেনের সঙ্গে কাজে যেতে অনীহা প্রকাশ করেন করিম। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। তখন দুজনে মারামারিতে লিপ্ত হন।

মনিরের এলোপাতাড়ি কিল-ঘুষিতে করিম গুরুতর আহত হন। এসময় করিমের চিৎকারে পরিবারের সদস্যরা এসে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা দেয় তাকে।

পরীক্ষার টাকা সংগ্রহ করার জন্য করিমকে বাড়িতে নিয়ে যান পরিবারের সদস্যরা। বাড়িতে নেওয়ার কিছুক্ষণ পরই করিম মারা যান।

ওই ঘটনায় নিহতের স্ত্রী মোসা. নার্গিস (৪৮) স্বামীর সহকর্মী মনিরকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পরবর্তীতে গত ১৮ জানুয়ারি রাতে অভিযান চালিয়ে শরীয়তপুর জেলার গোসাইরহাট থেকে মনিরকে গ্রেপ্তার করে সিআইডি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. মনির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রায় আট বছর ধরে করিম ঢাকা, নরসিংদী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় রংমিস্ত্রির কাজ করেন। তার সঙ্গে প্রায় চার বছর ধরে কাজের সুবাদে মনিরের পরিচয়। তিনি করিমের সহকারী হিসেবে কাজ করতেন।

এদিকে, করিমের জন্য দৈনিক ৪০০ টাকা এবং সহকারী হিসেবে মো. মনির তার নিজের জন্য দৈনিক ৫০০ টাকা মজুরিতে নতুন একটি কাজ ঠিক করেন। কিন্তু করিম হেড মিস্ত্রি এবং তার যন্ত্রপাতি দিয়েই মূলত কাজ করা হয় তবুও তার দৈনিক মজুরি কম হওয়ার বিষয়টি জানতে পেরে তিনি মনিরের সঙ্গে কাজে যেতে অস্বীকৃতি জানান।

তখন মনির উত্তেজিত হয়ে করিমকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে গুরুতর আহত করে মাটিতে ফেলে রেখে দ্রুত পালিয়ে যান এবং আঘাতের কারণেই তার করিমের মৃত্যু হয়েছে বলে জানায় সিআইডি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort