মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেবি কোকুসাই ও গো গাকুইন এর আয়োজনে জাপানে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বৈদ্যেরবাজারে নির্বাচন ঘিরে আলোচনা, উন্নয়ন কর্মকাণ্ডে আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আল মামুন নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ এসি ল্যান্ড বদলি, অভিযোগের পরও বহাল সালমা সিদ্ধিরগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নারায়ণগঞ্জের বাজারে সবজির দামে ঊর্ধ্বগতি, কমেছে মুরগি-ইলিশের দাম চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর

কলকাতার যশের সঙ্গে ‘রকস্টার’ লুকে হাজির ফারিয়া

  • আপডেট সময় বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২, ৪.৩৪ এএম
  • ৩১৭ বার পড়া হয়েছে

প্রথমবারের মতো বাংলাদেশের নায়িকা নুসরাত ফারিয়ার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন কলকাতার নায়ক যশ দাশগুপ্ত। যিনি কিনা আবার ওপার বাংলার অভিনেত্রী-সংসদ সদস্য নুসরাতের স্বামী। তবে এই সিনেমায় ঢাকার নুসরাতের প্রেমিক হিসেবে দেখা যাবে তাকে।

সিনেমাটির নাম ‘রকস্টার’। গত ১৮ ফেব্রুয়ারি থেকে কলকাতায় শুরু হয়েছে এর শুটিং। পরিচালক আয়ুষ্মান প্রত্যুষ। প্রথম দিনের শুটিংয়ে নুসরাত ফারিয়াকে ছাড়াই কাজ করেছিলেন যশ। পরদিনই হাজির হন নুসরাত ফারিয়া। এবার প্রকাশ্যে এলো এই সিনেমায় দুজনের প্রেমের দৃশ্য। যেখানে ‘রকিং’ পোশাকে হাজির বাংলাদেশি অভিনেত্রী।

নুসরাত ফারিয়া বলেন, ‘সিনেমাটি থ্রিলার ঘরানার হলেও সঙ্গে থাকছে লাভ স্টোরি। পর্দায় যা ফুটিয়ে তুলব আমি আর যশ। সেভাবেই শুটিং হচ্ছে। আশা করি সবার ভালো লাগবে।’

প্রযোজক অরিন্দম দাস জানান, সিনেমাটি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। বাংলার পাশাপাশি এটির হিন্দি সংস্করণও হবে। বাংলাদেশের পাশাপাশি মুক্তি দেওয়া হবে ভারতেও। বাংলাদেশ থেকে সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল।

উল্লেখ্য, বাংলাদেশের নায়িকা নুসরাত ফারিয়া পশ্চিমবঙ্গেও বেশ জনপ্রিয়। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে কলকাতায় অভিষেক হয় তার। এরপর যৌথ প্রযোজনায় আরও ৫টি সিনেমা করেছেন তিনি। এগুলো হলো-হিরো ৪২০’, ‘বাদশা—দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’, ‘বিবাহ অভিযান’, ‘বস ২’, ‘ইন্সপেক্টর নটি কে’। টালিগঞ্জের সিনেমা ‘বিবাহ অভিযান’ এবং ‘বিবাহ অভিযান-২’ও করেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort